অচেনা অজানা বিবেকানন্দ
শংকর
সারসংক্ষেপ
বই এর শেষ ফ্লাপ সেই ১৮৯৩ সাল থেকে এদেশের চিত্তগগনে মধ্যাহ্নসূর্যের মতো আজও উদ্ভাসিত হয়ে আছেন স্বামী বিবেকানন্দ। উনিশ বিশ এবং একুশ শতকের দেশী-বিদেশী গবেষকরা বিপুল নিষ্ঠায় নিরন্তর অনুসন্ধান চালিয়েও এখনও পরিপূর্ণ বিবেকানন্দকে এঁকে ফেলতে পারেননি অজানা ও অচেনা বিবেকানন্দের অনুসন্ধান তাই চলছে এবং চলবে। সন্ন্যাসী বিবেকানন্দের সঙ্গে শংকর-এর প্রথম পরিচয় নিতান্ত বাল্যবয়সে ১৯৪২ সালে, যার চল্লিশ বছর আগে বেলুড়ে মহাসমাধি লাভ করেছেন বিদ্রোহী, বিপ্লবী ও জনগণমন বিবেকানন্দ। তাঁরই নামাঙ্কিত বিদ্যালয়ের ছাত্র হিসেবে অতি অল্পবয়সে শংকর-এর বিবেকানন্দ-অনুসন্ধানের শুরু। কেমন ছিলেন মানুষটি ? সন্ন্যাসীর কর্তব্য ও সন্তানের কর্তব্যের সমন্বয় ঘটাতে গিয়ে তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন ? তাঁর বোন কোথায় আত্মঘাতিনী হলেন ? উদাসী মেজভাই কোন অভিমানে পাঁচবছর বাড়িতে একটাও চিঠি লিখলেন না ? কোথা থেকে যোগাড় হল দত্ত পরিবারের শরিকী মামলার টাকাকড়ি ? সমস্ত পরিবার কীভাবে সর্বস্বান্ত হলেন ? সন্ন্যাসী বিবেকানন্দ কেন বিদেশে বেদান্তের সঙ্গে বিরিয়ানি রান্নার প্রচার অভিযানে নেমেছিলেন ? কলকাতা শহর থেকে আরম্ভ করে কোথায় কোথায় তাঁকে অনাহারে থাকতে হয়েছিল ? তাঁর সবচেয়ে প্রিয় খাবার কোনটি ? কোন ফলটি তিনি অপছন্দ করতেন ? তাঁর উচ্চতা ও ও ওজন কত ছিল ? তাঁর প্রথম ও দ্বিতীয় হার্ট অ্যাটাক কোথায় হয়েছিল ? বিশ্ববিজয় করে ফেরবার পরেও কলকাতার বিখ্যাত ডাক্তাররা তাঁদের চেম্বারে ভিক্ষুক সন্ন্যাসীর কাছ থেকে নির্দ্বিধায় কত টাকা ফি গ্রহণ করেছিলেন ? চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেয়ে কাদের কাছে তিনি হাত পেতেছিলেন ? আসন্ন বিদায়ের কথা ভেবেই কি তিনি পারিবারিক বিবাদের ফয়সালা করার জন্য মহাপ্রয়াণের মাত্র কয়েকদিন আগে অমন তৎপর হয়ে উঠেছিলেন ? এমনই সব হাজারও প্রশ্নের ছোট ছোট এবং বড় বড় উত্তর সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লেগে গিয়েছে লেখকের। শংকর-এর স্বপ্নময় রচনায় অচেনা অজানা বিবেকানন্দই জানিয়ে দেন, কেন তিনি পুরুষোত্তম ? সমকালের সমস্ত তুচ্ছতা ও যন্ত্রণা অবহেলা করে কেমন করে তিনি মহত্ত্বের হিমালয়শিখরে আরোহণ করেছিলেন ? কেন প্রতিটি বড় কাজ করার সময় তিনি মৃত্যুর উপত্যকা চোখের সামনে দেখতে পেয়েছেন ? সুদীর্ঘ অনুসন্ধানের ফলশ্রুতি ‘অচেনা অজানা বিবেকানন্দ' এযুগের এক তুলনাহীন সাহিত্যপ্রচেষ্টা।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক শংকর-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"অচেনা অজানা বিবেকানন্দ" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই