অভিমানিনী
7 অধ্যায়
3.31
উপন্যাস
7টি অধ্যায়

অভিমানিনী

লেখক / অনুবাদক: মৌরি মরিয়ম

3.31 /5.00

সারসংক্ষেপ

মেয়েটা কেঁদেই চলেছে। আমি কখনোই মানুষের কান্না সহ্য করতে পারি না। আর আল্লাহ আমার কাছেই সবাইকে কাঁদতে পাঠায়! কী করবো আমি? কী বলে সান্তনা দেবো? কিছু ভেবে না পেয়ে বললাম,"আচ্ছা আচ্ছা.. এখন এসব বাদ দাও, ঘুমাও।"আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। ও একই ভাবে কাঁদতে থাকলো। অদ্ভুত তো! এই মেয়ে কান্না থামায় না কেন? কী হবে কী না হবে তা না ভেবে আমি ওর হাতটা ধরে ওকে কাছে টেনে এনে বুকে জড়িয়ে ধরলাম। কিছু বললাম না। শুধু ওর মাথায় হাত বুলিয়ে দিলাম অনেকক্ষণ ধরে। এটুকু আমি করলাম শুধুমাত্র একজন মানুষ হিসেবে। ও আমাকে ধরলো না। কেমন জড়োসড়ো হয়ে রইলো। একসময় ওর কান্নাটা থেমে গেলো। পুরুষ মানুষকে আল্লাহ দুটো ক্ষমতা অনেক বেশী করে দিয়েছেন। এক নারীকে কাঁদানোর ক্ষমতা আর দুই নারীর কান্না থামানোর ক্ষমতা!

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"অভিমানিনী" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন