অধ্যায় 1 / 22 রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশপ্রদীপ (গোধূলিতে নামল আঁধার)
আকাশপ্রদীপ
গোধূলিতে নামল আঁধার,
ফুরিয়ে গেল বেলা,
ঘরের মাঝে সাঙ্গ হল
চেনা মুখের মেলা।
দূরে তাকায় লক্ষ্যহারা
নয়ন ছলোছলো,
এবার তবে ঘরের প্রদীপ
বাইরে নিয়ে চলো।
মিলনরাতে সাক্ষী ছিল যারা
আজো জ্বলে আকাশে সেই তারা।
পাণ্ডু-আঁধার বিদায়রাতের শেষে
যে তাকাত শিশিরসজল শূন্যতা-উদ্দেশে
সেই তারকাই তেমনি চেয়েই আছে
অস্তলোকের প্রান্তদ্বারের কাছে।
অকারণে তাই এ প্রদীপ জ্বালাই আকাশ-পানে–
যেখান হতে স্বপ্ন নামে প্রাণে।
শান্তিনিকেতন, ২৪। ৯। ৩৮
পরবর্তী পাঠের সুপারিশ
"আকাশপ্রদীপ" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
আকাশপ্রদীপ
আকাশপ্রদীপ
রবীন্দ্রনাথ ঠাকুর
সূচিপত্র 22টি অধ্যায়
আকাশপ্রদীপ (গোধূলিতে নামল আঁধার) 1 জানা 2 পঞ্চমী (ভাবি বসে বসে) 3 শ্যামা (উজ্জ্বল শ্যামল বর্ণ) 4 জল (ধরাতলে চঞ্চলতা সব 5 বধূ (ঠাকুরমা দ্রুততালে ছড়া যেত প’ড়ে) 6 ধ্বনি (জন্মেছিনু সূক্ষ্ম তারে বাঁধা মন নিয়া) 7 স্কুল 8 যাত্রাপথ (মনে পড়ে, ছেলেবেলায় যে বই পেতুম হাতে) 9 ভূমিকা (স্মৃতিরে আকার দিয়ে আঁকা) 10 প্রশ্ন (বাঁশবাগানের গলি দিয়ে মাঠে) 11 বঞ্চিত (রাজসভাতে ছিল জ্ঞানী) 12 আমগাছ (এ তো সহজ কথা) 13 কাঁচা আম (তিনটে কাঁচা আম পড়ে ছিল গাছতলায়) 14 ময়ূরের দৃষ্টি (দক্ষিণায়নের সূর্যোদয় আড়াল ক’রে) 15 তর্ক (নারীকে দিবেন বিধি পুরুষের অন্তরে মিলায়ে) 16 ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে (পাকুড়তলির মাঠে) 17 নামকরণ (একদিন মুখে এল নূতন এ নাম) 18 সময়হারা (খবর এল, সময় আমার গেছে) 19 যাত্রা (ইস্টিমারের ক্যাবিনটাতে কবে নিলেম ঠাঁই) 20 বেজি (অনেকদিনের এই ডেস্কো) 21 পাখির ভোজ (ভোরে উঠেই পড়ে মনে) 22