এ-ডি-সি
14 অধ্যায়
উপন্যাস
14টি অধ্যায়

এ-ডি-সি

লেখক / অনুবাদক: নিমাই ভট্টাচার্য

সারসংক্ষেপ

ব্রাহ্ম মুহূর্তে গঙ্গাস্নান ও আহ্নিকাদি সমাপনান্তেই সূর্যদেব আত্মপ্রকাশ করেন। পণ্ডিতমশাই মুহূর্তের জন্য দিবাকরকে দর্শন করেই আবক্ষ গঙ্গাজলে দাঁড়িয়েই তাঁকে প্রণাম করেন— ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্। পণ্ডিতমশাই আবার পলকের জন্য সূর্যদেবকে প্রণাম করেন দু-হাত জোড় করে। তারপর প্রণাম করেন মা গঙ্গাকে - ওঁ পদাপাতক সংহন্ত্রী সদ্যো দুঃখবিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গৈব পরমাগতি । গৃহে প্রত্যাবর্তন করে পণ্ডিতমশাই সিক্ত বস্ত্র পরিত্যাগ করে পট্টবস্ত্র পরিধান করে রাধামাধবের মন্দির থেকে একটু গলা চড়িয়ে বলেন, বড়ো বউ। চারুবালা হাতের কাজ ফেলে ত্বরিত পদচালনা করে মন্দিরের দরজার সামনে এসে বলেন, আপনি ডাকছেন? —আমি পুজোয় বসব, তাই বলছি, সব ঠিক মতো করেছ তো? —হ্যাঁ, সবঠিক করা আছে, আপনি নিশ্চিন্তে পুজোয় বসতে পারেন।

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"এ-ডি-সি" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন