দ্য সাইলেন্ট পেশেন্ট
অ্যালেক্স মাইকেলিডিস
সারসংক্ষেপ
বাইরে থেকে দেখলে অ্যালিসিয়া বেরেনসনের জীবন একদম নিখুঁতই মনে হবে যে কারো কাছে। নামকরা চিত্রশিল্পী, স্বামী বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার। বিশাল বাড়িটা থেকে লন্ডনের সবচেয়ে সুন্দর জায়গাগুলো দেখা যায়। কিন্তু সুখ সবার কপালে সয় না। এক সন্ধ্যায় তার স্বামী গ্যাব্রিয়েল বেরেনসন ফ্যাশন শ্যুট থেকে দেরি করে ফেরার পর অ্যালিসিয়া ঠিক তার মাথা বরাবর পাঁচ-পাঁচটি গুলি চালায়!কেন -- সেটা জানার কোন উপায় নেই, কারণ এই খুনের পর থেকে মুখ খোলে না অ্যালিসিয়া। তার এই মৌনব্রত অন্য মাত্রা দেয় দাম্পত্যকলহের জের ধরে ঘটা আপাত সাধারণ খুনটাকে। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আগ্রহ বাড়ে মানুষের। তার শিল্পকর্মগুলোর মূল্য আকাশ ছোঁয়া। নীরব এই শিল্পীকে মিডিয়া আর লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা হয় উত্তর-লন্ডনের এক গোপন ফরেনসিক ইউনিটে।এদিকে ক্রিমিনাল সাইকোথেরাপিস্ট থিও ফেবার দীর্ঘদিন ধরে অ্যালিসিয়াকে নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে আছে; একসময় সুযোগটা পেয়েও যায়। কিন্তু অ্যালিসিয়ার মুখ খোলানো এবং তার স্বামীর হত্যারহস্যের সত্য উদঘাটনে নেমে অন্যরকম এক বিপদের মুখোমুখি হয় সে। সত্যটা তার নিজের অস্তিত্বকে সঙ্কটে ফেলে দেবে না তো?থিও ফেবারের সত্য উদঘাটনের এঅ অবিরাম চেষ্টায় সঙ্গী হতে আপনিও আমন্ত্রিত বর্তমান সময়ের সেরা উপন্যাস দ্য সাইলেন্ট পেশেন্ট-এ।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"দ্য সাইলেন্ট পেশেন্ট" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই