ধাত্রী দেবতা
35 অধ্যায়
উপন্যাস
35টি অধ্যায়

ধাত্রী দেবতা

লেখক / অনুবাদক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

সারসংক্ষেপ

বাংলা দেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি-প্রকৃতি বর্তমান বেহারের প্রান্তভাগে বীরভূমে আসিয়া অকস্মাৎ রূপান্তর গ্রহণ করিয়াছে। রাজরাজেশ্বরী অন্নপূর্ণা ষড়ৈশ্বর্য পরিত্যাগ করিয়া যেন ভৈরবীবেশে তপশ্চর্যায় মগ্ন। অসমতল গৈরিকবর্ণের প্রান্তর তরঙ্গায়িত ভঙ্গিতে দিগন্তের নীলের মধ্যে বিলুপ্ত হইয়া গিয়াছে; মধ্যে মধ্যে বনফুল আর খৈরিকাঁটার গুল্ম; বড় গাছের মধ্যে দীর্ঘ তালগাছ তপস্বিনীর শীর্ণ বাহুর মত ঊর্ধ্বলোকে প্রসারিত। বীরভূমের দক্ষিণাংশে বক্রেশ্বর ও কোপাই-দুইটি নদী মিলিত হইয়া কুয়ে নাম লইয়া মুর্শিদাবাদে প্রবেশ করিয়া ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছে। এই কুয়ের পলিমাটির সুবিধা গ্রহণ করিয়াই লাঘাটা বন্দরের বাঁডুজ্জে-বাড়ির সাত- আনির মালিক কৃষ্ণাদাসবাবু দেবীবাগ নামে শখের বাগানখানা তৈয়ারি করিয়াছিলেন। নানা প্রকার ফল ও ফুলের গাছগুলি পরিচর্যায় ও চরভূমির উর্বরতার সতেজ পুষ্টিতে বেশ ঘন হইয়া বাড়িয়া উঠিয়াছে। বাগানের মধ্যে একটি পাকা কালীমন্দির, একটি মেটে দুই কুঠুরি বাংলোঘর, একখানি রান্নাঘর; মধ্যে মধ্যে ছায়াঘন গাছের তলায় বসিবার জন্য পাকা আসনও কৃষ্ণদাসবাবু তৈয়ারি করাইয়াছিলেন; কিন্তু তাঁহার অকালমৃত্যুতে গ্রাম হইতে এতদূরে, এই নির্জনে বাগানের শোভা ও সুখ উপভোগ করিবার মত বয়স্ক উত্তরাধিকারীর অভাবেও বাগানখানা ম্লান নিস্তেজ হয় নাই, বরং বেশ একটু বন্য হইয়া উঠিয়াছে; কিন্তু তবুও চারিদিকের গৈরিক অনুর্বর রুক্ষ প্রকৃতির মধ্যে বাগানখানির শ্যামশোভায় চোখ জুড়াইয়া যায়।

ট্যাগ

উপন্যাস

অধ্যায় সূচিপত্র

মোট 35টি পরিচ্ছেদ
1
০১. বাংলা দেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি
2
০২. পরদিন বেলা আটটা
3
০৩. সন্ধ্যায় নিচের তলার
4
০৪. পরদিন প্রাতঃকালে
5
০৫. বাঁড়ুজ্জেরা ক্ষুদ্র জমিদার
6
০৬. বিবাহ নির্বিঘ্নে শেষ হইয়া গেল
7
০৭. খাজনা আদায়ের ব্যবস্থা
8
০৮. দিন
9
০৯. শিবুকে লইয়া পিসিমা বাড়িতে ফিরিলেন
10
১০. ঘটনাটা হয়ত সামান্য
11
১১. পিসিমার একাগ্র সতৃষ্ণ দৃষ্টি
12
১২. শিবুর মায়ের কথাই থাকিল
13
১৩. শৈলজা
14
১৪. ফ্যালা ডোম মারা গিয়াছে
15
১৫. সুশীল মেডিক্যাল কলেজের ছাত্র
16
১৬. বিষয়
17
১৭. মাসখানেক পর
18
১৮. শৈলজা
19
১৯. শ্রাবণের শেষ
20
২০. রামকিঙ্করবাবু
21
২১. শিবনাথ বিস্ময় কাটাইয়া
22
২২. গন্তব্য স্থানে তাহারা গিয়া পৌঁছিল
23
২৩. জ্যোতির্ময়ী যেন শিবনাথের প্রতীক্ষাতেই
24
২৪. গৌরী প্রণাম করিতে উদ্যত হইতেই
25
২৫. কয়দিন পর
26
২৬. ফাল্গুনের প্রথম
27
২৭. মাস চারেক পরের কথা
28
২৮. রাখাল সিং
29
২৯. গভীর রাত্রিতেও শিবনাথ বিনিদ্র
30
৩০. পরদিন প্ৰভাতে
31
৩১. আড়াই বৎসর পর
32
৩২. গরুরগাড়িতে
33
৩৩. কলিকাতার অবস্থা
34
৩৪. একটি শোকাতুর মৌনতার মধ্যে
35
৩৫. লোহার দরজাটা

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"ধাত্রী দেবতা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন