অধ্যায় 1 / 23 কাজী নজরুল ইসলাম
অন্তর
জাগো–
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত!
যত অত্যাচারে আজি বজ্র হানি’
হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী,
নব জনম লভি’ অভিনব ধরণী
ওরে ওই আগত।।
আদি শৃঙ্খলা সনাতন শাস্ত্র-আচার
মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার!
ভেদি’ দৈত্য-কারা!
আয় সর্বহারা!
কেহ রহিবে না আর পর-পদ-আনত।।
কোরাস্ :
নব ভিত্তি ’পরে
নব নবীন জগৎ হবে উত্থিত রে!
শোন্ অত্যাচারী! শোন্ রে সঞ্চয়ী!
ছিনু সর্বহারা, হব’ সর্বজয়ী।।
ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ,
নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ!
এই ‘অন্তর-ন্যাশনাল-সংহতি’ রে
হবে নিখিল-মানব-জাতি সমুদ্ধত।।
পরবর্তী পাঠের সুপারিশ
"ফণি-মনসা" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
ফণি-মনসা
ফণি-মনসা
কাজী নজরুল ইসলাম
সূচিপত্র 23টি অধ্যায়
অন্তর 1 হিন্দু 2 সব্যসাচী 3 সত্যেন্দ্র 4 সত্য 5 পথের দিশা 6 দ্বীপান্তরের বন্দিনী 7 প্রবর্তকের ঘুর 8 আশীর্বাদ 9 মুক্তিকাম 10 সাবধানী ঘণ্টা 11 বিদায় 12 বাংলার মহাত্মা 13 যা শত্রু পরে পরে 14 যুগের আলো 15 জাগর 16 রক্ত 17 সুর 18 সত্যেন্দ্র 19 দিল 20 ইন্দু 21 অশ্বিনীকুমার 22 হেমপ্রভা 23