মানবতন্ত্র
আবুল ফজল
সারসংক্ষেপ
ছুরুত আলি এক মানবীয় প্রতীতি চিন্তাবিদ শফিকুর রহমানের অভিজ্ঞতায় ও নির্মিতিতে । পৃথিবীর অন্ধকার বিদারী সব আলোকের সমারোহে সমুজ্জ্বল এক চরিত্র। সহজ, অতি সাধারণ জীবনধারা তাঁর, লেখক যাঁকে খুঁজে পেয়েছিলেন নিরবলম্বের কালে। লেখককে তিনি যুগিয়েছিলেন বাস্তবিক ও জ্ঞানগত আশ্রয়। ছুরুত আলির মধ্যে মানুষের জন্য চূড়ান্ত কল্যাণকামিতা। যেনবা সেই প্রাজ্ঞ মহাকাল পরিব্রাজন করে আহরণ করে এনেছেন মহৎ সব দর্শন। পৃথিবীর সব মহাজীবনের শ্রেষ্ঠতম গুণাবলীর সাবলীল সমন্বয় তিনি। তাবৎ সংর্কীণতার বিপরীতে এক অপূর্ব দীপ্তি- মানবপ্রেম, সত্যান্বেষা, ঔদার্য ও সৌন্দর্যচেতনার সম্মিলনে। গুরুর মাহত্ন্যের অনুষঙ্গে এক মানবতন্ত্রী জীবনের রূপরেখা-যুক্তি, নৈতিকতা, প্রেমের সমন্বয়ে সক্রিয়, ইতিবাচক ও সুন্দর জীবনের পথসন্ধান রচিত হয়েছে এই গ্রন্থে। একাধারে এটি এমন এক আলেখ্য যেখানে স্মৃতিতে, আলাপনে, ইঙ্গিতে ও ব্যাখ্যায় গোটা মানবজাতিরই চিন্তা ও শ্রেয়বোধের ইতিহাস উঠে এসেছে যেন। সঙ্গে দূর অতীত থেকে বর্তমানের বাঙালির সঙ্কট ও সংগ্রামের কথাও।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক আবুল ফজল-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"মানবতন্ত্র" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই