মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ
বিনয় ঘোষ
সারসংক্ষেপ
এ বইটিতে সংকলিত রচনাগুলি ১৯৬৪ থেকে ১৯৭১-এর মধ্যে বিভিন্ন সময়ে লিখিত, কিন্তু আপাতদৃষ্টিতে বিভিন্ন মনে হলেও এগুলো মধ্যে প্রবীণ সমাজবিজ্ঞানীর নৈর্ব্যক্তিক পর্যবেক্ষণ ও সমকালীন সামাজিক-রাজনৈতিক রূপবদলের সজাগ বিশ্লেষণ লেখাগুলোকে এক অনিবার্য ঐক্যসূত্রে গ্রথিত করেছে। এই সময়সীমায় ইতিহাসের ধারায় অনেক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে- সারা পৃথিবীতে যেমন আমাদের দেশেও তেমন। ধনতান্ত্রিক দুনিয়ার আশ্চর্য বৈজ্ঞানিক ও টেকনোলজিক্যাল উন্নতি এবং সেই সঙ্গে বিপ্লব প্রতিহতির অত্যাশ্চর্য কলাকৌশল; কমিউনিস্ট আন্দোলনের সংকট; ছত্র ও যুবসমাজের নতুন মনোভঙ্গি, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার দেশে দেশে সাম্রাজ্যবাদী শোষণশক্তি ও গণমুক্তির জোয়ার এবং সেই গণসংগ্রামে নতুন এক বুদ্ধিজীবীশ্রেণীর অবদান, তরুণমানসে তার বিচিত্র ক্রিয়া-প্রতিক্রিয়া; সেই সঙ্গে অ্যালিয়েনেশনের সমস্যা মধ্যবিত্তের সমস্যা বিদ্রোহ ও বিপ্লবের প্রশ্ন। এবং কমিউনিজমের সমস্যা। এ সমস্ত প্রশ্ন ও সমস্যায় লেখক আলোড়িত। সমাজ বিজ্ঞানে আস্থা ও শ্রদ্ধা আছে বলেই লেখক সততার সঙ্গে সে সব প্রশ্নের জবাব সন্ধান করেছেন।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক বিনয় ঘোষ-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই