রাহুকেতু
মলয় রায়চৌধুরী
সারসংক্ষেপ
রাহুকেতুর ভুলভুলাইয়ায় রাহুকেতু উপন্যাসের কালখণ্ডটি হাংরি আন্দোলনে আমার বিরুদ্ধে মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই বিচিত্র আহ্লাদ-আনন্দ ঈর্ষা, যৌনতা আর প্রেমের সময়কে ধরার প্রয়াস। অর্থাৎ ঘটনা ও চরিত্রেরা কল্পিত নয় । তাদের নাম আমি পালটে দিয়েছি । পাটনা শহর এই উপন্যাসে কানপুর, কেননা দুটি শহরই গঙ্গার তীরে । উপন্যাসে আমি রাহুল সিংহ বা রাহু। দাদা সমীর রায়চৌধুরী উপন্যাসে অনিকেত সিংহ বা কেতু । হাংরি আন্দোলনের কালখণ্ডে সাহিত্য ও বিদ্যায়তনিক জগত আমাদের সেই ভাবেই দেগে দিতে চেয়েছিল । ভুলভুলাইয়ায় ঢোকার সূত্রগুলো ধরিয়ে দিই । এই উপন্যাসে ‘প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার’ কবিতার শুভা আছে, তার নাম দিয়েছি অঞ্জলি । আছেন বয়ঃসন্ধির প্রেমিকা কুলসুম আপা ( তহমিনা আপা) যিনি আমাকে প্রথম কবিতা ও যৌনতার পাঠ শিখিয়েছিলেন । আছেন নেপালী সহপাঠিনী ভূবনমোহিনী রাণা ( রাণো ), মমতা অবস্হী ( মীরা ব্যানার্জি ) যাঁর সঙ্গে পালাইনি বলে আত্মহত্যা করেছিলেন। ব্রাহ্ম যুবতী সুমিতা চক্রবর্তী ( নমিতা চক্রবর্তী ) যিনি আমাকে ব্রাহ্ম কবি ও লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করেন এবং মার্কসবাদে আকৃষ্ট করেন । নমিতা চক্রবর্তী আমার ‘ডুবজলে যেটুকু প্রশ্বাস, ‘প্রাকার পরিখা’ আর ‘ঔরস’ উপন্যাসে আছেন মানসী বর্মণ হয়ে । আমার ঠাকুমা অপূর্বময়ী আছেন যিনি রাহুকেতু উপন্যাসে সবাকসুন্দরী । আছেন সুনীল গঙ্গোপাধ্যায় ( অসীম গাঙ্গুলি ), সন্দীপন চট্টোপাধ্যায় ( প্রদীপন চাটুজ্জে ), শক্তি চট্টোপাধ্যায় ( রক্তিম চাটুজ্জে ), দেবী রায় ওরফে হারাধন ধাড়া ( হরিচরণ খাঁড়া ), কৃষ্ণগোপাল মল্লিক ( সিংহবাহিনী ), সুভাষ ঘোষ ( প্রভাস চোঙদার ), শুভঙ্কর দাশ ( তীর্থংকর গুহরায় ), শৈলেশ্বর ঘোষ ( কামেশ্বর চোঙদার ), তারাপদ রায় ( হরিপদ রায় ), সুবিমল বসাক ( সুকোমল রুদ্র ), অনিল করঞ্জাই ( অনীক খাস্তগীর ), করুণানিধান মুখোপাধ্যায় ( নির্মল বাউলা ), হিপিনি মার্গারেট ( এমেলিয়া বোনিয়া ) যিনি আমার ‘অরূপ তোমার এঁটোকাঁটা’ উপন্যাসে প্রকৃত যৌনতা ও নেশার ঘটনাবলী নিয়ে উপস্হিত । প্রদীপ চৌধুরী ( অমলেন্দু আতর্থী ) আছেন । হিন্দি লেখক রাজকমল চৌধুরী ( নীলকমল চৌধুরী )। দীপক মজুমদার ( রূপক মজুমদার ), আনন্দ বাগচী ( অর্নব বাগচী ) । রাহুকেতু পড়ার সময়ে কে কোন চরিত্র মনে না রাখলেও চলবে । যাঁরা ঐতিহাসিক পৃষ্ঠভূমি খুঁজতে চান তাঁরা হয়তো জানতে চাইবেন কে কোন জন । যেহেতু হাংরি আন্দোলন নিয়ে পিএইচডি এবং এম ফিল করা হচ্ছে, ভারতে আর বিদেশে, তাই আমি সূত্রগুলো ধরিয়ে দিলুম । তাছাড়া তখনকার তপ্ত ও শীতল আবহাওয়ার খবরও পাবেন পাঠক । সাগর ইসলামকে অজস্র ধন্যবাদ বাংলাদেশের পাঠকদের কাছে ‘রাহুকেতু’ পৌঁছে দেবার জন্য। মলয় রায়চৌধুরী মুম্বাই
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক মলয় রায়চৌধুরী-এর অন্যান্য বই
সকল বই →
ছোটোগল্প
মলয় রায়চৌধুরী
ছোটোগল্প
নামগন্ধ
মলয় রায়চৌধুরী
নামগন্ধ
পোস্টমডার্ন আহ্লাদের কবিতা
মলয় রায়চৌধুরী
পোস্টমডার্ন আহ্লাদের কবিতা
প্রাকার পরিখা
মলয় রায়চৌধুরী
প্রাকার পরিখা
অরূপ তোমার এঁটোকাঁটা
মলয় রায়চৌধুরী
অরূপ তোমার এঁটোকাঁটা
আঁস্তাকুড়ের এলেকট্রা
মলয় রায়চৌধুরী
আঁস্তাকুড়ের এলেকট্রা
সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"রাহুকেতু" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই