অধ্যায় 1 / 50 প্রমথ চৌধুরী
সনেট
সনেট
পেত্রার্কা-চরণে ধরি করি ছন্দোবন্ধ,
যাঁহার প্রতিভা মর্ত্ত্যে সনেটে সাকার।
একমাত্র তাঁরে গুরু করেছি স্বীকার,
গুরুশিষ্যে নাহি কিন্তু সাক্ষাৎ সম্বন্ধ!
নীরব কবিও ভাল, মন্দ শুধু অন্ধ।
বাণী যার মনশ্চক্ষে না ধরে আকার,
তাহার কবিত্ব শুধু মনের বিকার,
এ কথা পণ্ডিতে বোঝে, মূর্খে লাগে ধন্ধ
ভালবাসি সনেটের কঠিন বন্ধন,
শিল্পী যাহে মুক্তি লভে, অপরে ক্ৰন্দন॥
ইতালীর ছাঁচে ঢেলে বাঙ্গালীর ছন্দ,
গড়িয়া তুলিতে চাই স্বরূপ সনেট।
কিঞ্চিৎ থাকিবে তাহে বিজাতীয় গন্ধ,—
সরস্বতী দেখা দিবে পরিয়া বনেট!
পরবর্তী পাঠের সুপারিশ
"সনেট-পঞ্চাশৎ" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
সনেট-পঞ্চাশৎ
সনেট-পঞ্চাশৎ
প্রমথ চৌধুরী
সূচিপত্র 50টি অধ্যায়
সনেট 1 ভাষ 2 জয়দেব 3 ভর্ত্তৃহরি 4 চোরকবি 5 বসন্তসেনা 6 পত্রলেখা 7 তাজমহল 8 বাঙ্গলার যমুনা 9 BERNARD SHAW 10 বালিকা 11 বন্ধুর প্রতি 12 ব্যর্থজীবন 13 মানব 14 হাসি ও কান্না 15 ধরণী 16 কাঁঠালী চাঁপা 17 করবী 18 কাঠ 19 রজনীগন্ধা 20 গোলাপ 21 ধুতুরার ফুল 22 অপরাহ্ন 23 ব্যৰ্থ বৈরাগ্য 24 অন্বেষণ 25 আত্মপ্রকাশ 26 বিশ্বরূপ 27 শিব 28 বিশ্ব 29 বিশ্বকোষ 30 সুরা 31 রূপক 32 একদিন 33 ভুল 34 হাসি 35 রোগ 36 মুষ্কিল 37 বাহার 38 পূরবী 39 শিখা ও ফুল 40 গজল 41 পাষাণী 42 প্রিয়া 43 পরিচয় 44 ফুলের ঘুম 45 স্মৃতি 46 প্রতিমা 47 উপদেশ 48 স্বপ্ন 49 আত্মকথা 50