সরি, রং নাম্বার
অনীশ দেব
সারসংক্ষেপ
৪ গল্প ৫ উপন্যাস ! গোয়েন্দার নাম ড. অশোকচন্দ্র গুপ্ত— সংক্ষেপে এসিজি ৷ তাঁকে নিয়ে ৯টি টান-টান গোয়েন্দাকাহিনি ৷ বেশ কয়েকটি আবার ‘ইমপসিব্ল ক্রাইম’ নিয়ে ৷ বন্ধ ঘরের ভেতরে খুন হল মুকেশ তেওয়ারি ৷ বুকের বাঁ-দিকে গুলির ক্ষতচিহ্ণ ৷ ঘরের জানলা-দরজা ভেতর থেকে ছিটকিনি এঁটে বন্ধ ৷ তা হলে ওকে খুন করে বন্ধ ঘর থেকে কীভাবে পালাল খুনি ?… ১৬১৬ সালের কপার-ইরিডিয়াম হাফ আনা কয়েন ৷ অ্যান্টিক হিসেবে দুষ্প্রাপ্য ৷ আজকের হিসেবে দাম প্রায় কয়েক কোটি টাকা ৷ এই কয়েনের জন্য খুন হলেন বলরাম চৌধুরী—বন্ধ ঘরের ভেতরে ৷ মুখে বালিশচাপা দিয়ে ওঁকে খুন করেছে খুনি ৷ কিন্তু বন্ধ ঘর থেকে খুনি উধাও হল কেমন করে?… নিলয় মজুমদার খুন হলেন বন্ধ ঘরের ভেতরে ৷ বেডরুমে বিছানায় পড়ে ছিল তাঁর রক্তাক্ত মৃতদেহ ৷ পুলিশের অনুমান খুনের অস্ত্র ব্লান্ট ইন্সট্রুমেন্ট ৷ কিন্তু কোথায় সেই অস্ত্র ? আর বন্ধ এমন একটা ঘর থেকে কীভাবেই বা পালাল খুনি ?… প্রতিটি ক্ষেত্রেই আসরে নেমেছেন গোয়েন্দা এসিজি ৷ অভিনব সমাধান তুলে ধরেছেন পুলিশের কাছে, এবং এই বইয়ের পাঠকের কাছে ৷
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক অনীশ দেব-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"সরি, রং নাম্বার" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই