সাধনা
9 অধ্যায়
সেবা
9টি অধ্যায়

সাধনা

লেখক / অনুবাদক: রিয়াজুল আলম শাওন

সারসংক্ষেপ

১৯১২ সালের অক্টোবর মাসের শেষের দিকে রবীন্দ্রনাথ ব্যক্তিগত ভ্রমণে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম পদার্পণ করেন। তাঁর সঙ্গী ছিলেন সস্ত্রীক রথীন্দ্রনাথ ঠাকুর। নির্জনে কর্মক্লান্ত অবসর কাটানোর পরিকল্পনা থাকলেও কবির আগমনবার্তা দিকে দিকে প্রচারিত হয়। ১৯১২ সালের ১০ নভেম্বর ইউনিটারিয়ান চার্চে রবীন্দ্রনাথ একটি বক্তৃতা করেন। বক্তৃতাটি বহুল প্রশংসিত হয়। আরও তিনটি বক্তৃতা দেবার জন্য অনুরোধ জানানো হয় রবীন্দ্রনাথকে। এভাবেই ‘সাধনা’ গ্রন্থের প্রবন্ধগুলির সূত্রপাত ঘটে। ১৯১৩ সালে ‘SADHANA: The Realisation of Life’ প্রথম প্রকাশিত হয় । এরপর শতবর্ষ অতিক্রান্ত হলেও বাংলা ভাষায় এর কোনও অনুবাদ প্রকাশিত হয়নি। কিছু রবীন্দ্রসমালোচকের দীর্ঘ প্রচেষ্টায় অনেক পাঠকের মনে এই ধারণা বদ্ধমূল যে সাধনার প্রবন্ধগুলি শান্তিনিকেতনের মন্দিরে এবং ব্রাহ্মসমাজের উপাসনায় প্রদত্ত রবীন্দ্রনাথের ভাষণের তর্জমামাত্র। বর্তমান গ্রন্থটি সেই ভ্রান্তধারণায় অঙ্গুলি নির্দেশ করেছে। অনুবাদক বিস্তৃতভাবে আলোচনা করে দেখিয়েছেন: ইংরেজি ‘সাধনা’ গ্রন্থের প্রতিটি প্রবন্ধই রবীন্দ্রনাথের নতুন সৃষ্টি। গ্রন্থটি একটু মনোযোগ দিয়ে পড়লেই বোঝা যায় প্রবন্ধগুলির প্রতিটি বাক্য রবীন্দ্রনাথ অত্যন্ত সুচিন্তিতভাবে রচনা করেছেন, প্রতিটি শব্দ সযত্নে চয়ন করেছেন। দীর্ঘকাল পর এই অসাধারণ গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশিত হল। গ্রন্থের অনুবাদক নীলা দাসের জন্ম শান্তিনিকেতনে। বিশ্বভারতী থেকে ইংরেজি সাহিত্যের পাঠ গ্রহণ করেছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন অধ্যাপিকা।

ট্যাগ

সেবা
সেবা প্রকাশনী

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"সাধনা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন