স্বপ্নবাসবদত্তা
8 অধ্যায়
5.00
Editor's
8টি অধ্যায়

স্বপ্নবাসবদত্তা

লেখক / অনুবাদক: ভাস

5.00 /5.00

সারসংক্ষেপ

ভাস নাটকচক্রের কথা প্রথম উল্লেখ করেছিলেন রাজশেখর দশম শতকে। কিন্তু বহুকাল পর্যন্ত একটিও নাটক আমাদের হস্তগত হয়নি। প্রায় হাজার বছর পরে সংস্কৃত সাহিত্যের এক অজ্ঞাত রহস্য-জগতের দ্বার উন্মোচন করলেন মহামহোপাধ্যায় গণপতি শাস্ত্রী। ১৯০৯ খ্রিস্টাব্দে ত্রিবান্ধুর রাজ্য-সরকার গণপতি শাস্ত্রীর পরিচালনায় সংস্কৃত-সাহিত্যের অপ্রকাশিত রচনা প্রকাশনার জন্য একটি বিভাগ স্থাপন করেন। পুঁথির সন্ধানে ব্যাপৃত থাকাকালে পণ্ডিত গণপতি শাস্ত্রী পদ্মনাভপুরের কাছে 'মনলিক্কর মঠম্' নামক স্থানে একটি পুঁথি আবিষ্কার করেন। একটি তালপাতার পুঁথি, মালয়ালম হরফে লেখা। এই পুঁথিতে যে সম্পূর্ণ নাটকগুলো পাওয়া গেল তাদের নাম- স্বপ্নবাসবদত্তম্, প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণম্, পঞ্চরাত্রম, চারুদত্তম্, দূতঘটোৎকচম্, অবিমারকম্, বালচরিতম্, মধ্যমব্যায়োগম্, কর্ণভারম্ ও উরুভঙ্গম্।

ট্যাগ

Editor's
Editor's Choice
নাটক

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"স্বপ্নবাসবদত্তা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন