অতল জলের বন্ধু
1 অধ্যায়
5.00
কিশোর
1টি অধ্যায়

অতল জলের বন্ধু

লেখক / অনুবাদক: স্মরণজিৎ চক্রবর্তী

5.00 /5.00

সারসংক্ষেপ

অতল জলের বন্ধু (কিছু অংশ) জানলা দিয়ে বাইরে তাকাল আদেশ। রোদ ঝলমল করছে চারদিকে। বঙ্গোপসাগরের নীল জলের ঢেউ আছড়ে পড়ছে সাদা বালির বিচে। মায়ানমারের এই সমুদ্রতটটির নাম ‘নে সন'। তবে কেউ-কেউ একে ‘ওয়ে জঙ’ বিচও বলে। কিন্তু বিদেশিদের কাছে সাদা বালির জন্য এই সমুদ্রতট ‘সিলভার বিচ’ নামেই খ্যাত। ইয়াঙ্গন থেকে প্লেনে করে আজ সকালেই এখানে এসেছে আদেশ। প্লেন থেকে নেমেই দেখেছিল এখানে বিদেশিদেরই ভিড় বেশি। আসলে দক্ষিণ এশিয়ায় থাইল্যান্ডের পরে মায়ানমারের এই সিলভার বিচ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পশ্চিমি মানুষদের কাছে। তবে আজ যারা বিচে যেতে চাইবে তাদের কপাল খারাপ, মনে- মনে ভাবছিল আদেশ। আজ বিচের গোটাটাই ঘিরে রেখেছে পুলিশ আর মায়ানমারের আধা-সামরিক বাহিনীর লোকজন। কারণ, আজ ভোররাতে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে এই পনেরো কিলোমিটার ছড়ানো সমুদ্রতটটিতে।

ট্যাগ

কিশোর
কিশোর সাহিত্য

অধ্যায় সূচিপত্র

মোট 1টি পরিচ্ছেদ

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"অতল জলের বন্ধু" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে