অন্তর্ঘাত
16 অধ্যায়
5.00
গল্পগ্রন্থ
16টি অধ্যায়

অন্তর্ঘাত

লেখক / অনুবাদক: বাণী বসু

5.00 /5.00

সারসংক্ষেপ

"অন্তর্ঘাত" বইয়ের ফ্লাপের লেখা: দু্ই সময়কে দু-প্রান্তে ছুঁয়ে আছে এই ঘাতপ্রতিঘাতময় উপন্যাস। ভিন্নভাবে বলতে গেলে, এক দুরন্ত সময়ের গর্ভে উপ্ত বীজ দীর্ঘকাল বাদে কী চেহারায় দেখা দিতে পারে, তারই আভাস ফুটিয়ে তুলতে চেয়েছেন বাণী বসু। সে-আভাস এমন-এক কাহিনীর মধ্য দিয়ে যা নিষ্ঠুর হয়েও বাস্তব, বিশেষ হয়েও বিশ্বাস্য। এ-উপন্যাসের সূচনা সত্তর দশকের সেই উত্তাল দিনগুলিতে, যখন বজ্রগর্ভ বিপ্লবের নেশায় মেতে উঠেছিল একদল তাজা তরুণ প্রাণ । ধ্বংসের উন্মাদনা ছড়িয়ে পড়েছিল কলেজ-য়ুনিভার্সিটির চত্বরে-চত্বরে। প্রতিবাদ হয়ে উঠেছিল ভাঙচুর, আন্দোলন, হত্যা, পুলিশী ব্যবস্থা এক প্রতিহিংসাপ্রবণ নিমর্মতা। সেই অগ্নিকালেরই কয়েকজন তরুণ-তরুণীকে কেন্দ্র করে এই উপন্যাস, দীর্ঘ চোদ্দ-পনের বছর বাদে যারা নতুন করে জড়িয়ে পড়ল এক দুর্ঘটনার বৃত্তে এই দুর্ঘটনা কি আকস্মিক, নাকি অন্তর্ঘাত ? নাকি অতীত-ভুলের প্রায়শ্চিত্ত ? অন্যস্বাদ এক কাহিনীতে এরই উত্তর অনবদ্য বিশ্লেষণে তুলে ধরেছেন বাণী বসু।

ট্যাগ

গল্পগ্রন্থ
গল্পের বই

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"অন্তর্ঘাত" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে