অরণ্যের দিনরাত্রি
12 অধ্যায়
2.50
উপন্যাস
12টি অধ্যায়

অরণ্যের দিনরাত্রি

লেখক / অনুবাদক: সুনীল গঙ্গোপাধ্যায়

2.50 /5.00

সারসংক্ষেপ

সকালবেলা ধলভূমগড় স্টেশনে চারজন যুবক ট্রেন থেকে নামল। ছোট্ট স্টেশন, সারা দিন-রাতে দু'-তিনবার মাত্র সরব হয়ে ওঠে, বাকি সময়টা অলসভাবে নিঝুম। আলাদা টিকিট কালেক্টর নেই, স্টেশনমাস্টার নিজেই ট্রেন থেকে নামা ছোট্ট যাত্রীদলের দিকে এগিয়ে আসেন টিকিটের জন্য- যাত্রীরা অধিকাংশ স্থানীয় লোক, নেংটি পরা সাঁওতাল আর ওরাওঁ-তাদের প্রত্যেকেরই কাঁধে একখানা করে লাঠি, আট হাত শাড়ি ফেরতা দিয়ে পরা মেয়েরা-আম্রপল্লবের মতন তারা পাঁচজন পাঁচজন হাত ধরাধরি করে থাকে ও গানের সুরে কথা বা ঝগড়া করে যায়, এ ছাড়া দু'-চারজন আধা-বিহারি আধা-বাঙালিবাবু কিংবা পাইকার।এর মধ্যে ওই চারজন যুবক একটুখানি নতুনত্ব, কেন না এই জায়গায় কখনও চেঞ্জাররা আসে না, সে-রকম কোনও ব্যবস্থাই নেই। ছোট্ট একটুখানি শহর-সাজা গ্রাম, থাকলেও হয়, না থাকলেও ক্ষতি ছিল না- এমন ভাব; দু-চারখানা বাড়ি ফুরোতে না ফুরোতেই শুরু হয়ে গেছে জঙ্গল। যুবক চারজনের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে,

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"অরণ্যের দিনরাত্রি" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন