আমি এবং আমরা
12 অধ্যায়
উপন্যাস
12টি অধ্যায়

আমি এবং আমরা

লেখক / অনুবাদক: হুমায়ূন আহমেদ

সারসংক্ষেপ

আমরা জাতে নারী, আমাদের বলা হয় মায়ের জাত। নারীদের মন, শরীর দুটোই খুব কোমল হয়। ঠিক যেমন কোমল হয় ফুল। ফুলের গায়ে টোকা দিলে যেমন ফুল নষ্ট হয়ে যায়, ব্যথা পায় ঠিক তেমনি নারীর গায়ে টোকা দিলেও নারী ব্যথা পায়। আমি সবসময় নিজেকে নিজে কী বলেছি জানো? বলেছি, ব্যাকস্পেস বাটন চেপে ধরে লেখা মুছে ফেলার মতো দুঃখ মুছে ফেলতে শেখো। কারণ, জীবন সুন্দর। আমি বরাবর তাই করেছি, দুঃখ মুছে ফেলেছি, কিন্তু আমার জীবন সুন্দর হয়নি। বরং নরকের থেকেও খারাপ হয়েছে। আচ্ছা বলো তো, রাষ্ট্রের সমস্যা হলে হরতাল চলে, ধর্মঘট চলে কিন্তু মনের সমস্যা হলে কী চলে? কে করে তার প্রতিবাদ? কেউ করে না। কারণ, মনের খবর খুব কম মানুষ রাখে। তুমি তুমি’ই ছিলে আর আমি আমি’ই ছিলাম। সব মেনে নিয়েও তুমি, আমি কখনো আমরা হতে পারোনি। আমি দশটা বছর তোমার সাথে সংসার করে তোমার আপন হতে পারলাম না। এই জায়গাটায় আমার খুব আফসোস। নারীরা নীরবে সব সহ্য করে যায় তার মানে তারা দুর্বল নয়। দশ বছর কম সময় নয়। যে পুরুষ দশ বছরেও নিজেকে শোধরাতে পারে না সে একশত বছরেও পারবে না। নারীতে নারীতে যেমন তফাৎ থাকে ঠিক তেমনি পুরুষে পুরুষেও তফাৎ থাকে। আমি এক পুরুষকে দেখেছি যে আমাকে ভালোবেসে সবকিছু সহ্য করেছে। আমাকে তার প্রার্থনায় রেখেছে, আমি আরেক পুরুষকে দেখছি যে আমাকে নরক যন্ত্রণা দিয়ে উচ্চস্বরে হেসেছে।

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"আমি এবং আমরা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন