ইলিয়াড
24 অধ্যায়
3.94
অনুবাদ
24টি অধ্যায়

ইলিয়াড

লেখক / অনুবাদক: হোমার

3.94 /5.00

সারসংক্ষেপ

আলেকজান্ডার পোপ বলেন: ‘ইলিয়াড এক বন্য বেহেশত্। আমরা যদি এর সম্পূর্ণ সৌন্দর্যকে কোনো সাজানো বাগান দেখার মতো করে আলাদা আলাদাভাবে দেখতে ব্যর্থ হই, তবে তা কেবল এ-কারণেই যে ইলিয়াড-এর সৌন্দর্যগুলির মোট সংখ্যা অগণনীয় রকমের বেশি।’ ইলিয়াড এক রহস্যে-মোড়া ধাঁধা, আজও এর বাস প্রহেলিকায়। খ্রিষ্টপূর্ব আনুমানিক ৭০০ বা ৮০০ শতকে সম্ভবত হোমার নামের এক গ্রিক চারণকবি আনুমানিক তারও চার-পাঁচশ বছর আগে সংঘটিত কাল্পনিক বা ঐতিহাসিক এক রক্তক্ষয়ী যুদ্ধের এই গাথাটি প্যাপিরাসে লিখে নেওয়ার জন্য বয়ান করেন অনুলেখকদের কাছে। আর এর মধ্য দিয়েই যাত্রা শুরু হয় পশ্চিমা সাহিত্যের। ইলিয়াড-এর সুবিশাল প্রভাব থেকে আজও মুক্ত নন আমাদের লেখক, কবি, নাট্যকার, স্থাপত্যবিদ ও চলচ্চিত্রের কাহিনী নির্মাতারা। হতে পারে ইলিয়াড তিন হাজার বছর আগের গ্রিক অন্ধকার যুগপর্বের এক কাহিনী। কিন্তু ইলিয়াড-এর মানুষেরা যেসব সমস্যা ও সংকটের মুখোমুখি হয়, তা হুবহু মিলে যায় আমাদের আধুনিক সমাজ ও সময়ের সঙ্গেও: ক্রোধ, কাপুরুষতা, কাম, প্রতিশোধস্পৃহা, বীরত্বের প্রতি মোহ এবং যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। হোমার ঐশ্বরিক দেবদেবীদের বিশাল ও নির্দয় ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ইলিয়াড গেয়েছেন এক পরম মায়া ও মানবিকতা দিয়ে। দুর্দশা ও মৃত্যুর ছায়ার নীচে বাস করা তার মানুষদের জীবনের গল্পগুলি মানব-পৃথিবীর এক বিশ্বজনীন ট্র্যাজিক ছবি। এ অনুবাদে বিশ্বসাহিত্যের মহত্তম ট্র্যাজেডিগুলির মধ্যে প্রথম ও সর্বশ্রেষ্ঠ এই সৃষ্টিটি ফুটে উঠেছে তার সমস্ত রঙ, রূপ, গন্ধ ও সুর ছড়িয়ে। বাঙালি পাঠকদের জন্য এখানে অনুবাদক উপহার দিচ্ছেন হোমারের পৃথিবীর খাদ্যখাবারের স্বাদ, তার আগুনের ধোঁয়ার গন্ধ, তার তীর-বর্শার ছুটে যাওয়ার শিসধ্বনি, তার মানুষদের ব্যথা-যন্ত্রণার আর্ত চিৎকার এবং তার কৌতুকের ঝলক—সবই মূলের প্রতি এক দুর্দান্ত বিশ্বস্ততায়।

ট্যাগ

অনুবাদ

অধ্যায় সূচিপত্র

মোট 24টি পরিচ্ছেদ
1
০১. মহামারী ॥ অ্যাগামেমনন ও অ্যাকেলিসের মধ্যে কলহ
2
০২. অ্যাগামেমননের স্বপ্ন ॥ অর্ণবপোতগুচ্ছ
3
০৩. পারিস ও মেনেলাসের দ্বৈতযুদ্ধ দুর্গপ্রাকার হতে হেলেন ও প্রিয়ামের গ্রীকসৈন্য অবলোকন
4
০৪. সন্ধির শর্তভঙ্গ ॥ অ্যাগামেমনন কর্তৃক সৈন্যবাহিনী পর্যবেক্ষণ
5
০৫. ডায়োমেডিস
6
০৬. ডায়োমেডিস
7
০৭. হেক্টর ও অ্যাজাক্সের দ্বৈত যুদ্ধ ॥ সন্ধি
8
০৮. একদিনের যুদ্ধ ॥ ট্রয়সৈন্যর জয়
9
০৯. অ্যাকেলিসের নিকট দৌত্য
10
১০. নৈশ অভিযান
11
১১. অ্যাগামেমননের কৃতিত্ব ॥ বহু গ্রীকবীর আহত
12
১২. গ্রীকপ্রাচীরের উপর আক্রমণ
13
১৩. রণতরীর সন্নিকটে যুদ্ধ
14
১৪. জিয়াস কর্তৃক প্রতারণা
15
১৫. ট্রয়বাসীদের পুনরায় বিজয়গৌরব
16
১৬. প্যাট্রোক্লাসের কৃতিত্ব ও মৃত্যু
17
১৭. প্যাট্রোক্লাসের মৃতদেহের চারপাশে যুদ্ধ
18
১৮. অ্যাকেলিসের অস্ত্রসভার
19
১৯. অ্যাগামেমনন ও অ্যাকেলিসের পুনর্মিলন
20
২০. যুদ্ধে দেবতাদের আগমন ॥ অ্যাকেলিসের বীরত্ব প্রদর্শন
21
২১. নদীতীরের যুদ্ধ
22
২২. হেক্টরের মৃত্যু
23
২৩. প্যাট্রোক্লাসের অন্ত্যেষ্টিক্রিয়া
24
২৪. উপঢৌকনের বিনিময়ে হেক্টরের মৃতদেহ লাভ

লেখক হোমার-এর অন্যান্য বই

সকল বই →

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"ইলিয়াড" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন