উত্তরসাধক
22 অধ্যায়
5.00
উপন্যাস
22টি অধ্যায়

উত্তরসাধক

লেখক / অনুবাদক: বাণী বসু

5.00 /5.00

সারসংক্ষেপ

"উত্তরসাধক" বইয়ের ফ্ল্যাপের লেখা: বাবার দেশ মীরাট, মায়ের বাংলা অশােক ভাটনগর ও লীলা। দত্তগুপ্তের তৃতীয় সন্তান মেধাশ্রী । নাম থেকে শ্রীটুকু ছেটে দিয়েছিলেন মেধা ভাটনগর। শ্রীহীন হবার ইচ্ছেয় নয়, শ্রী শব্দটির সঙ্গে যে-হতাশা, অত্যাচার, অবিচার এবং আত্মতুষ্টির অনুষঙ্গ দীর্ঘকাল ধরে মিশে আছে, তার প্রতি সুতীব্র অনীহায়। বাবার কর্মক্ষেত্র কলকাতার শিকড় ছিড়তে পারেননি মেধা। ইতিহাসের অধ্যাপনাকে জীবিকা করে থেকে গেলেন। যদিও পাঁচ বছর করে দু-দফায় দশটা বছর কাটিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আশ্চর্য মেধার ব্যক্তিজীবন বিবাহিত হয়েও কুমারী। মেধা ভাটনগরের সেই আশ্চর্য জীবনের পূর্ব-ইতিহাস এবং ছাত্রদের দিয়ে ইতিহাস তৈরি করার চলমান জীবন নিয়েই বাণী বসুর এই সমাজসচেতন ও সম্পন্ন উপন্যাস। অনেকগুলি পরিবারের বর্ণাঢ্য চালচিত্রে বিভিন্ন স্তরের মানুষের সম্পর্কের অন্তরঙ্গ ছবি, সমকালীন ছাত্রজীবন, অনন্য প্রেরণাময় এক আদর্শ ছাত্রসংঘ এবং আদর্শের সঙ্গে স্বার্থের সংঘাতের যে-বিশাল কাহিনী বুনেছেন তিনি, তা আদ্যন্ত সমান কৌতূহলকর। সমকালীন হয়েও চিরকালীন।

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"উত্তরসাধক" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে