উনিশশো ঊনআশিতেও
12 অধ্যায়
উপন্যাস
12টি অধ্যায়

উনিশশো ঊনআশিতেও

লেখক / অনুবাদক: আশাপূর্ণা দেবী

সারসংক্ষেপ

আমাদের এই তিনশো বছরের কলকাতার অনেক ঐশ্বর্য, অনেক গৌরব। কলকাতা যে তিনশো বছরে পা ফেলেছে, এই দেমাকেই ডগমগ! তবু এ কলকাতার আকাশে আতঙ্ক, বাতাসে আতঙ্ক। নিশ্চিন্ততাহীন নিরাপত্তাহীন এ কলকাতা তাই যেন ভালবাসা শব্দটা ভুলতে বসেছে। ভুলতে বসেছে মায়া মমতা দয়া করুণা। সর্বদা ভয় আর অবিশ্বাস নিয়ে তার ঘরকন্না। কিন্তু বছর আড়াইশোর কলকাতার বাতাস এমন ভারাক্রান্ত ছিল না। তখনও কলকাতার বাসিন্দাদের নিঃশ্বাস-প্রশ্বাসটা অন্তত সহজ খাতেই বইত। সে কলকাতার মোটামুটি গেরস্থ ঘরে 'সদর'-'অন্দরে' একটা ভেদ থাকত বটে, কিন্তু 'সদর দরজা'টা নিয়ে কড়াকড়ির বাড়াবাড়ি ছিল না। সারাক্ষণ সদরের খিল ছিটকিনি টাইট রাখা হবে এমন দৃশ্যও দেখা যেত না। অবশ্য বড় মানুষদের কথা আলাদা।

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"উনিশশো ঊনআশিতেও" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন