এবাদতনামা
2 অধ্যায়
Editor's
2টি অধ্যায়

এবাদতনামা

লেখক / অনুবাদক: ফরহাদ মজহার

সারসংক্ষেপ

বাংলা কবিতার ইতিহাসে ‘এবাদতনামা’ একটি অনন্য ঘটনা। কাব্যের ভিতরে একটি জনগোষ্ঠীর বহুমুখী ও বিচিত্র অভিজ্ঞতার অনাগত ভূগোল আবিষ্কার ও ধারণ করবার সাহস নিয়ে পংক্তিগুলো নিবেদিত। এবাদতনামায় তাই কবি ফরহাদ মজহার বাংলার ভাব ও ভাষাকে নতুন ভাবে মোকাবিলার মধ্য দিয়ে সংস্কৃতির পুনর্গ ঠনের নতুন নতুন রূপকল্প অনুসন্ধান করেন, নান্দনিক দ্যোতনায় হাজির হন নতুন অর্থে র বিচ্ছুরণ ঘটাতে। ফলে ফুল ও পাপড়ির ধর্মে মৃদঙ্গও ইবাদতের অনুষঙ্গ হয়ে যায় অনায়াসে। আদরিণী শ্যামা মেয়ের ব্যাকুল আহবান আর রামকৃষ্ণ সমীপে রক্তিম জবা ফুল নিবেদনের যৌথতায় ক্রমে পরিস্ফূট হতে থাকে ভাব ও ভক্তিরসে উদীয়মান সম্প্রদায় অতিক্রান্ত এক যূথবদ্ধতা। বাংলা কবিতায় এ এক অভূতপূর্ব বাঙলা, যেখানে বিপুল বৈচিত্র্যের সংশ্লেষ আত্মস্থ করে দৃশ্যমান হয় বিদ্যতার স্বাদ। আর কবি মিলনের অপেক্ষায় অভিসারের প্রস্তুতিতে আরো বেশি মগ্ন...।

ট্যাগ

Editor's
Editor's Choice
কাব্যগ্রন্থ
কবিতা

অধ্যায় সূচিপত্র

মোট 2টি পরিচ্ছেদ

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"এবাদতনামা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে