কাঁদো নদী কাঁদো
9 অধ্যায়
উপন্যাস
9টি অধ্যায়

কাঁদো নদী কাঁদো

লেখক / অনুবাদক: সৈয়দ ওয়ালীউল্লাহ

সারসংক্ষেপ

লোকটিকে যখন দেখতে পাই তখন অপরাহ্ণ, হেলে-পড়া সূর্য গাঁ-ঘেঁষাঘেঁষি হয়ে-থাকা অসংখ্য যাত্রীর উষ্ণ নিঃশ্বাসে দেহতাপে এমনিতে উত্তপ্ত তৃতীয়শ্রেণীকে আরো উত্তপ্ত করে তুলেছে। সে-জন্যে, এবং রোদ-ঝল্ল্সানো দিগন্তবিস্তারিত পানি দেখে-দেখে চোখে শ্রান্তি এসেছিলো, তন্দ্রার ভাবও দেখা দিয়েছিলো। তারপর কখন নিকটে গোল হয়ে বসে তাস খেলায় মগ্ন একদল যাত্রীর মধ্যে কেউ হঠাৎ চীৎকার করে উঠলে তন্দ্রা ভাঙে, দেখি আমাদের স্টীমার প্রশস্ত নদী ছেড়ে একটি সংকীর্ণ নদীতে প্রবেশ করে বাম পাশের তীরের ধার দিয়ে চলেছে। উঁচু খাড়া তীর, তীরের প্রান্তদেশ ছুঁয়ে ছোট ছোট ছায়া-শীতল চালাঘর, এখানে-সেখানে সুপারিগাছের সারি, পেছনে বিস্তীর্ণ মাঠ, আরো দূরে আবার জনপদের চিহ্ন। সে-সব তাকিয়ে তাকিয়ে দেখছি এমন সময়ে কী কারণে পাশে দৃষ্টি গেলে সহসা লোকটিকে দেখতে পাই। আগে তাকে দেখিনি; নিঃসন্দেহে এতক্ষণ সে যাত্রী এবং মালপত্রের মধ্যে কেমন নিরাকার হয়ে নিদ্রাভিত হয়ে ছিলো....

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"কাঁদো নদী কাঁদো" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন