চক্রব্যূহে প্রখর রুদ্র
1 অধ্যায়
5.00
গোয়েন্দা
1টি অধ্যায়

চক্রব্যূহে প্রখর রুদ্র

লেখক / অনুবাদক: কৌশিক রায়

5.00 /5.00

সারসংক্ষেপ

টালমাটাল পায়ে লোকটা পানশালা থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। রাত অনেক হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলোগুলো ঝিমিয়ে পড়েছে, রাতের অন্ধকার সবকিছুকে গিলে খাচ্ছে। লোকটা কোনওমতে ডান হাতটা তুলে ধরে রাতের শেষ ট্যাক্সিগুলোকে ধমকে ওঠে, “ওই শালা, আমাকে বাড়ি নিয়ে চল। পাঁচশো টাকা দেব।” রাত সাড়ে বারোটায় কোনও ট্যাক্সিই এই মাতাল যাত্রীকে তুলতে আগ্রহ দেখায় না। ফাঁকা রাস্তার বুক চিরে হুস হুস করে হলদে ট্যাক্সিগুলো বেরিয়ে যেতে থাকে। লোকটা অসমর্থ হাতে বুকপকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে রেখে একমুখ ধোঁয়া ছেড়ে এদিক-ওদিক তাকাতে থাকে। ঝাপসা চোখে সে কিছু দূরে একটা হাতে-টানা রিকশা দেখতে পায়। যদিও রিকশাচালক বোধহয় চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। শহরে ধীরে ধীরে ঠান্ডা পড়ছে।

ট্যাগ

গোয়েন্দা
গোয়েন্দা (ডিটেকটিভ)

অধ্যায় সূচিপত্র

মোট 1টি পরিচ্ছেদ

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"চক্রব্যূহে প্রখর রুদ্র" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে