জন্মভূমি মাতৃভূমি
17 অধ্যায়
5.00
উপন্যাস
17টি অধ্যায়

জন্মভূমি মাতৃভূমি

লেখক / অনুবাদক: বাণী বসু

5.00 /5.00

সারসংক্ষেপ

"জন্মভূমি মাতৃভূমি" বইয়ের ফ্ল্যাপের লেখা: তার প্রথম এই উপন্যাসেই বাণী বসু প্রমাণ করতে পেরেছেন যে, নিছক গল্প বানানাের জন্য তিনি কলম ধরতে আগ্রহী নন । উপন্যাসে, তিনি জানেন, কাহিনী থাকাটা জরুরী। সে কাহিনীতে থাকা দরকার—ঘটনার টান ও গতি, চরিত্রের ক্রমােন্মােচন ও বিশ্লেষণ। সৎ কথাকার কিন্তু এখানেই থেমে থাকেন না। তিনি নিশ্চিত চান, শেষাবধি তাঁর রচনাকর্মটি অম্বিত হােক গৃঢ়, গভীর কোনও সামাজিক তাৎপর্যে । বাণী বসুও তাই চেয়েছেন। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সমস্যা, বিশেষত পরবর্তী প্রজন্মের—যাদের জন্মভূমি বিদেশ কিন্তু মাতৃভূমি ভারত, তাদের সমস্যাটাকে নেড়েচেড়ে দেখাই এখানে তাঁর মুখ্য উদ্দেশ্য । কিন্তু সে-দেখাটা কোনওমতেই যাতে একদেশদর্শী না-হয়ে পড়ে, সেদিকে তাঁর নজর ছিল । বিভিন্ন বয়সের কয়েকটি নারী-পুরুষের চোখ দিয়ে নানান দিক থেকে আলাে ফেলে দেখেছেন তিনি। তাঁর এই সহানুভূতিরই গুণে আমেরিকা ও ভারত দু-দেশের পটভূমিতেই প্রতিটি চরিত্র। হয়ে উঠেছে সজীব, সমস্যা বাস্তব, কাহিনী লক্ষ্যভেদী ও হৃদয়স্পর্শী।

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"জন্মভূমি মাতৃভূমি" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন