ডাকাতরাজা
6 অধ্যায়
5.00
থ্রিলার
6টি অধ্যায়

ডাকাতরাজা

লেখক / অনুবাদক: দেবারতি মুখোপাধ্যায়

5.00 /5.00

সারসংক্ষেপ

ষষ্ঠদশ শতাব্দী ৷ দিল্লিতে প্রবল প্রতাপশালী মোঘল সম্রাট আকবর, বাংলার সুবেদার সুলেমান কররাণী ৷ তাঁর জামাতা ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে উঠেছে এক হিংস্র দানব, দুর্বিষহ করে তুলেছে হিন্দুদের জীবন ৷ সে ‘কালাপাহাড়’ ৷ কিন্তু কেন ? কোন অপমান, যন্ত্রণায় তার এই জিঘাংসা ? এর কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন চৈতন্যদেব ৷ তাঁর প্রবর্তিত বৈষ্ণবধারা ঘটিয়ে দিয়েছে সামাজিক বিপ্লব৷ এমনই এক পটভূমিতে বিধৃত উপন্যাস ‘ডাকাতরাজা’, যার নায়ক মল্লভূমের স্বাধীন প্রজাপালক রাজা বীরহাম্বীর ৷ আবার রাতের আঁধারে তিনিই নাকি ডাকাতরাজা ! কেন ?… কালাপাহাড় বিশাল বাহিনী নিয়ে ধবংস করেছে উত্তরবঙ্গ ও কামরূপ, এবার তার লক্ষ্য উৎকল! সে প্রতিশোধ নেবে! তারপর?…কালাপাহাড়ের পূর্বধর্মের দুই স্ত্রী, তারা কোথায় হারিয়ে গেল?… ছুটে আসছে কালাপাহাড়ের দুর্ধর্ষ পাঠান ফৌজ…এবার লক্ষ্য বিষ্ণুপুর! তারপর?… বিস্মৃতপ্রায় মল্লরাজ্যের এক রোমাঞ্চকর আখ্যান ৷

ট্যাগ

থ্রিলার
থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"ডাকাতরাজা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন