দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স
কিয়েগো হিগাশিনো
সারসংক্ষেপ
অত্যাচারি স্বামীর হাত থেকে পালিয়ে একমাত্র মেয়েকে নিয়ে নিস্তরঙ্গভাবেই কেটে যাচ্ছিল ইয়াসুকোর দিনগুলো। কিন্তু একদিন আবার দেখা দিলো সেই মানুষরূপী আতঙ্ক। নেশার জন্যে টাকা চাই তার। পরিস্থিতি খারাপ হতে শুরু করলো ক্রমেই। ঘটনাচক্রে খুন হয়ে গেলো সে। ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এলো পাশের বাসার নিরীহ এক গণিতের শিক্ষক। কিন্তু এর পেছনে কি স্বার্থ আছে লোকটার?এদিকে লাশ আবিষ্কারের পর উঠেপড়ে লাগলো এক ডিটেক্টিভ। ইয়াসুকোকে আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হলেও কোথাও যেন খুঁত আছে তার গল্পে। তদন্তের স্বার্থে সে সাহায্য চাইলো ডিটেক্টিভ গ্যালিলিও নামে পরিচিত পদার্থবিজ্ঞানের এক অধ্যাপকের কাছে। কিন্তু খুব দ্রুতই বুঝতে পারলো, ঠান্ডা মাথার এক প্রতিভাবান মানুষের মুখোমুখি হয়েছে তারা। প্রখ্যাত জাপানি থৃৃলার-লেখক কিয়েগো হিগাশিনোর এই অনবদ্য থৃলারটি পাঠককে ভাবাতে বাধ্য করবে একদম শেষপৃষ্ঠা পর্যন্ত।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক কিয়েগো হিগাশিনো-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই