ধাত্রী দেবতা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সারসংক্ষেপ
বাংলা দেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি-প্রকৃতি বর্তমান বেহারের প্রান্তভাগে বীরভূমে আসিয়া অকস্মাৎ রূপান্তর গ্রহণ করিয়াছে। রাজরাজেশ্বরী অন্নপূর্ণা ষড়ৈশ্বর্য পরিত্যাগ করিয়া যেন ভৈরবীবেশে তপশ্চর্যায় মগ্ন। অসমতল গৈরিকবর্ণের প্রান্তর তরঙ্গায়িত ভঙ্গিতে দিগন্তের নীলের মধ্যে বিলুপ্ত হইয়া গিয়াছে; মধ্যে মধ্যে বনফুল আর খৈরিকাঁটার গুল্ম; বড় গাছের মধ্যে দীর্ঘ তালগাছ তপস্বিনীর শীর্ণ বাহুর মত ঊর্ধ্বলোকে প্রসারিত। বীরভূমের দক্ষিণাংশে বক্রেশ্বর ও কোপাই-দুইটি নদী মিলিত হইয়া কুয়ে নাম লইয়া মুর্শিদাবাদে প্রবেশ করিয়া ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছে। এই কুয়ের পলিমাটির সুবিধা গ্রহণ করিয়াই লাঘাটা বন্দরের বাঁডুজ্জে-বাড়ির সাত- আনির মালিক কৃষ্ণাদাসবাবু দেবীবাগ নামে শখের বাগানখানা তৈয়ারি করিয়াছিলেন। নানা প্রকার ফল ও ফুলের গাছগুলি পরিচর্যায় ও চরভূমির উর্বরতার সতেজ পুষ্টিতে বেশ ঘন হইয়া বাড়িয়া উঠিয়াছে। বাগানের মধ্যে একটি পাকা কালীমন্দির, একটি মেটে দুই কুঠুরি বাংলোঘর, একখানি রান্নাঘর; মধ্যে মধ্যে ছায়াঘন গাছের তলায় বসিবার জন্য পাকা আসনও কৃষ্ণদাসবাবু তৈয়ারি করাইয়াছিলেন; কিন্তু তাঁহার অকালমৃত্যুতে গ্রাম হইতে এতদূরে, এই নির্জনে বাগানের শোভা ও সুখ উপভোগ করিবার মত বয়স্ক উত্তরাধিকারীর অভাবেও বাগানখানা ম্লান নিস্তেজ হয় নাই, বরং বেশ একটু বন্য হইয়া উঠিয়াছে; কিন্তু তবুও চারিদিকের গৈরিক অনুর্বর রুক্ষ প্রকৃতির মধ্যে বাগানখানির শ্যামশোভায় চোখ জুড়াইয়া যায়।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর অন্যান্য বই
সকল বই →
কীর্তিহাটের কড়চা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কীর্তিহাটের কড়চা
আরোগ্য-নিকেতন
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
আরোগ্য-নিকেতন
কবি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কবি
কালিন্দী
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কালিন্দী
গণদেবতা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গণদেবতা
চাঁপাডাঙার বউ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
চাঁপাডাঙার বউ
সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"ধাত্রী দেবতা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই