নারাচ
দেবারতি মুখোপাধ্যায়
সারসংক্ষেপ
১৮৮৭ সালের ২৫শে মে হাওড়া থেকে বিশাল এক জাহাজ তীর্থযাত্রীদের নিয়ে রওনা হয় পুরীর দিকে ৷ কিন্তু প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে জাহাজডুবি হয়, মৃত্যু হয় সাড়ে সাতশো মানুষের, যাদের অধিকাংশই দেশি মহিলা ৷ মর্মান্তিক ঘটনাটি হারিয়ে যায় কালের গর্ভে৷ সাক্ষী শুধু জগন্নাথ ঘাটের এক বিবর্ণ ফলক৷… এই সেই উনবিংশ শতক, যখন নবজাগরণের আলোয় উদ্ভাসিত বঙ্গদেশ ৷ আবির্ভূত হচ্ছেন জ্যোতিষ্করা ৷ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেয়েদের অধিকারের জন্য লড়াই করছেন… নবাব ওয়াজেদ আলী শাহ্ মেটিয়াবুরুজে একটুকরো লক্ষ্নৌ গড়ে তুলছেন ! আবার এই সময়েই হাজার হাজার অসহায় প্রান্তিক মানুষ চালান হয়ে যাচ্ছে ল্যাটিন আমেরিকার নানা দেশে ! বিস্তীর্ণ ক্যানভাসে রচিত উপন্যাস ‘নারাচ’ ছড়িয়ে আছে এই বর্ণময় সময়ের পটভূমিতে ৷ লেখকের টানটান কলমের মুন্সিয়ানায় উঠে আসে অত্যুজ্জ্বল আলোর ঠিক নীচে অন্ধকারে পড়ে থাকা বঞ্চিত অভাগা মানুষরা, যাদের কথা কেউ বলে না৷ কৃষ্ণসুন্দর, ভুবনমণির মতো আরও কিছু প্রান্তজনের আজীবন লড়াই-ই এই কাহিনির প্রাণবায়ু ! ‘নারাচ’ ঘটনার ঘনঘটায় আলোড়িত এক সুবিশাল উপন্যাস, যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্তঃসলিলার মতো বয়ে চলেছে মানবতার জয়গান ৷
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক দেবারতি মুখোপাধ্যায়-এর অন্যান্য বই
সকল বই →
কৃষ্ণসিন্ধুকী
দেবারতি মুখোপাধ্যায়
কৃষ্ণসিন্ধুকী
দিওতিমা
দেবারতি মুখোপাধ্যায়
দিওতিমা
শিখণ্ডী
দেবারতি মুখোপাধ্যায়
শিখণ্ডী
লিলি
দেবারতি মুখোপাধ্যায়
লিলি
গন্তব্য এখনো এক সভ্যতা দেরি
দেবারতি মুখোপাধ্যায়
গন্তব্য এখনো এক সভ্যতা দেরি
জন্তু
দেবারতি মুখোপাধ্যায়
জন্তু
সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"নারাচ" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই