পূর্ব্ববঙ্গ-গীতিকা (দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংখ্যা)
14 অধ্যায়
5.00
গান
14টি অধ্যায়

পূর্ব্ববঙ্গ-গীতিকা (দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংখ্যা)

লেখক / অনুবাদক: দীনেশচন্দ্র সেন সম্পাদিত

5.00 /5.00

সারসংক্ষেপ

বই এর প্রথম ফ্লাপ স্বনামধন্য দীনেশচন্দ্র সেন তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী ফেলো। তাঁর উৎসাহে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালি অঞ্চল থেকে চন্দ্রকুমার দে, আশুতোষ চৌধুরী, নগেন্দ্রচন্দ্র দে ও জসীমউদ্দীন সংগ্রহ করেন বাংলা মৌখিক সাহিত্যের নানা নিদর্শন। পঞ্চান্নটি গীতিকা দীনেশচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত হয় চারখণ্ড ‘পূৰ্ব্ববঙ্গ-গীতিকা’১৯২৩ থেকে ১৯৩২ সালের মধ্যে। এর প্রথমটি ছিল ‘ময়মনসিংহ গীতিকা”। সেটি প্রকাশের সঙ্গেই চারদিকে সাড়া পড়ে যায়, পরবর্তী খণ্ডগুলোও পাঠকের কৌতূহল টিকিয়ে রাখে। গীতিকাগুলির দীনেশচন্দ্রকৃত ইংরেজি অনুবাদ চার খণ্ড Eastern Bengal Ballads নামে প্রকাশিত হয়ে পাশ্চাত্যের বিদ্বজ্জনদের অকুণ্ঠ প্রশংসা লাভ করে । রবীন্দ্রনাথ বলেছিলেন, এসব গীতিকার কালনির্ণয় করা চলে না, তা আবহমান কালের। এসবের মধ্যে রয়েছে বিশ্বসাহিত্যের সুর। মানবজীবনের চিরন্তন প্রেম-ভালবাসা, ঈর্ষা-দ্বন্দ্ব, উদারতা-নীচাশয়তার সরল প্রকাশ এতে। পল্লীর জানা-অজানা কবিরা সে প্রকাশ ঘটিয়েছিলেন বাংলা ভাষায়, তার জন্যে আমরা গৌরবান্বিত। দীনেশচন্দ্রের অবলম্বিত পাঠের এই পুনর্মুদ্রণ প্রকাশিত হল লোকসংস্কৃতিবিদ শীলা বসাকের ভূমিকাসহ

ট্যাগ

গান
গানের বই

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"পূর্ব্ববঙ্গ-গীতিকা (দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংখ্যা)" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন