প্লেটোর রিপাবলিক
26 অধ্যায়
4.24
ধর্ম
26টি অধ্যায়

প্লেটোর রিপাবলিক

লেখক / অনুবাদক: সরদার ফজলুল করিম

4.24 /5.00

সারসংক্ষেপ

জনাব সরদার ফজলুল করিম কৃত প্লেটোর রিপাবলিক’-এর বর্তমান অনুবাদ জোয়েট, কর্নফোর্ড এবং লী’র ইংরেজী অনুবাদের ভিত্তিতে পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। প্রাচীন দর্শন, রাষ্ট্র-তত্ত্ব, সাহিত্য এবং সমাজতত্ত্বের অতুলনীয় গ্রন্থ ‘রিপাবলিক’-এর এরূপ পূর্ণাঙ্গ অনুবাদ বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় এই প্রথম। নাটকের সংলাপ আকারে রচিত রিপাবলিক’-এ আলােচিত বিষয়সমূহ, বিশেষ করে প্লেটোর যুক্তির ধারাকে সহজবােধ্য করার জন্য অনুবাদক ‘রিপাবলিক' গ্রন্থকে পঁচিশটি অধ্যায়ে বিভক্ত করেছেন। প্রত্যেক অধ্যায়ে আলােচিত বিষয়ের চুম্বক অধ্যায়ের সূচনাতে উপযুক্ত শিরােনাম এবং ব্যাখ্যাসহ বর্ণনা করা হয়েছে। প্রতি অন্তর পৃষ্ঠার শীর্ষেও উক্ত পৃষ্ঠায় আলােচিত বিষয়ের শিরােনাম মুদ্রিত হয়েছে। পুস্তকের প্রথমে প্লেটোর জীবনী, তাঁর চিন্তার পটভূমি এবং ‘রিপাবলিক’ গ্রন্থের বিষয়বস্তুর বিস্তারিত আলােচনামূলক একটি ভূমিকা রচনা করা হয়েছে। পুস্তকশেষে একটি বিষয়-নির্ঘন্টও সংযােজিত হয়েছে। পুস্তকের অভ্যন্তরেও প্রাচীন কোন দার্শনিক, কবি, নাট্যকারের নাম কিংবা উপাখ্যানকে টীকাবিহীন রাখা হয় নি। অনুবাদক অনুবাদের প্রশ্নে সাবলীলতার ওপর সর্বাধিক গুরুত্ব আরােপ করেছেন। এ সমস্ত কারণে সরদার ফজলুল করিমের ‘প্লেটোর রিপাবলিক অনুবাদ এবং প্লেটোর দর্শন আলােচনার ক্ষেত্রে বাংলা সাহিত্যে একটি মূল্যবান অবদান বলে ইতিমধ্যে সমাদৃত হয়েছে।

ট্যাগ

ধর্ম
ধর্ম ও দর্শন

অধ্যায় সূচিপত্র

মোট 26টি পরিচ্ছেদ
1
ভূমিকা ও রিপাবলিকের প্রধান আলোচ্য বিষয়
2
১. ন্যায়ের সংজ্ঞা আলোচনার সূত্রপাত
3
২. পলিমারকাস ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা
4
৩. থ্র্যাসিমেকাস ন্যায় হচ্ছে শক্তিমানের স্বার্থ
5
৪. থ্র্যাসিমেকাস অন্যায় ন্যায়ের চেয়ে অধিক লাভজনক
6
৫. ন্যায়ের সংজ্ঞা এখনও স্থির হয়নি
7
৬. রাষ্ট্র সংগঠনের উপাদান
8
৭. সমৃদ্ধ রাষ্ট্র
9
৮. অভিভাবকের চারিত্রিক বৈশিষ্ট্য
10
৯. অভিভাবকদের শিক্ষা
11
১০. শাসক বাছাই তিন শ্রেণীর পারস্পরিক সম্পর্ক
12
১১. ন্যায় আবিষ্কৃত হয়েছে রাষ্ট্রে ন্যায়ের অবস্থান ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ
13
১২. মেয়ে এবং পুরুষের সমতা
14
১৩. যৌথ পরিবার ও বিবাহ
15
১৪. আদর্শ এবং বাস্তবের প্রশ্ন
16
১৫. দার্শনিক শাসক দার্শনিকের সংজ্ঞা
17
১৬. দর্শনের দুর্নামের কারণ
18
১৭. ‘দার্শনিক শাসক’ কেবল কল্পনা নয়
19
১৮. দার্শনিক
20
১৯. জ্ঞানের চারটি স্তর
21
২০. আদর্শ রাষ্ট্রের পতন
22
২১. কতিপয়তন্ত্র এবং কতিপয়তন্ত্রী চরিত্র
23
২২. গণতন্ত্র এবং গণতন্ত্রী চরিত্র
24
২৩. স্বৈরতন্ত্র এবং স্বৈরতান্ত্রিক চরিত্র
25
২৪. কে সুখী ন্যায়বান, না অন্যায়কারী
26
২৫. দর্শন এবং কাব্যের বিরোধ

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"প্লেটোর রিপাবলিক" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে