বাউল ফকির কথা
সুধীর চক্রবর্তী
সারসংক্ষেপ
বাউল ফকির কথা বইয়ের ফ্ল্যাপে লিখা কথা ‘বাউল ফকির কথা’ রূপের আড়ালে অরূপরতন সন্ধানের এক উজ্জ্বল উপাখ্যান। এই বইয়ের প্রতিপদ্যা আজকের বাংলায় বাউল-ফকিরদের প্রকৃতি অবস্থান ও সাংসারিক অবস্থা, তাঁদের জীবনের ছন্দ, বাণী আর সুরের উৎস সন্ধান। সুশৃঙ্খলভাবে সাজানো যাবতীয় জ্ঞাতব্য সারণি, বিস্তৃত তথ্যপঞ্জি ও ফকিরদের আত্মকথন- সেইসঙ্গে সংগৃহীত বাউল ও ফকিরি গান, স্বরলিপি ও আলোকচিত্র সম্ভারে অপররূপ এই রচনা ও তার প্রকাশগত শৈলী । বাংলা সংস্কৃতির নির্মাণে বহু বিচিত্র গৌণ ধর্মাচারীদের কাহিনি ও তাঁদের নারীজীবনের বর্ণবিভায় উদভাসিত অন্তরমহল মরমি লেখনীতে ব্যক্ত হয়েছে। বাউল-ফকিরদের দেহতত্ত্বের রহস্যময় আয়নার বিচ্ছুরণ এ বইকে স্বাদু ও আকর্ষণীয় করে তুলেছে। আবু তাহের ফকিরের লেখা ‘ফকিরি-নামা’ এবং লোকসংগীত বিশেষজ্ঞ দিনেন্দ্র চৌধুরীর সঙ্গে লেখকের আলাপচারি উল্লেখ্য সংযোজনে সমৃদ্ধ। বিষয়সূচি আত্মপক্ষ ১ সূর্য আর শিশির-২১ আয়নামহলের কথা-৩৩ গোপ্য সাধনার ত্রিবেণী-৬৩ দেহের দেহলী-১০৮ সাধনসঙ্গিনীর রহস্যলোক-১৫০ ফানা থেকে বাকা-১৭১ ফকিরদের সঙ্গে দ্বিরালাপ-২১৬ ফকিরের আত্মকথা-২৩০ পুরুলিয়ার ‘সাধু’ গান-২৫৩ ২ জেলাওয়ারি বাউল পরিচিতি-২৫৯ ফকিরদের পঞ্জি-২৭৯ আউল গানের নানবর্গ-২৮২ বাংলা ফকিরি গানের স্বর্ণসঞ্চয়-২৯৫ বাউল-ফকিরি গানের স্বরলিপি ও স্বরলিপি প্রসঙ্গে-৩২২ বাউল-ফকিরি গানের সুর প্রসঙ্গে আলাপচারি-৩৪৯ পশ্চিমবঙ্গের বাউল, ফকির ও গায়কদের আর্থ-সমাজিক পরিচয় সারণি-৩৫৫ নির্দেশিকা-৩৬১
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক সুধীর চক্রবর্তী-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"বাউল ফকির কথা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই