ভৌতিক অমনিবাস
30 অধ্যায়
5.00
ভৌতিক
30টি অধ্যায়

ভৌতিক অমনিবাস

লেখক / অনুবাদক: মানবেন্দ্র পাল

5.00 /5.00

সারসংক্ষেপ

'ভূতের ভয় আর দেখাবেন না মশাই, নিজেই ভূত হয়ে গিয়েছি। নইলে মাঘ মাসের বৃষ্টি বাদলায় কনে এমন শীতে চাদর মুড়ি দিয়ে আপনার কাছে আসি বাড়ির খবর নিতে!' রাস্তার ধারে ঝুপসি চায়ের দোকানে কালচে বেঞ্চিতে রাগ রাগ মুখ করে বসে শম্ভু চাটুজ্যে। মাফলারের পাকে মাথা ঘিরে কান এবং গালের অনেকখানি ঢাকা, গায়ে শাল, কালচে প্যান্টের সঙ্গে পায়ে কালো মোজা, বুট জুতো, হাত বরাবর কালো সোয়েটার। গ্লাসের গরম চা ভাপ তুলছে। শম্ভু ঘনঘন চুমুক দিয়ে বুঝি উষ্ণতা কুড়োয়। মানুষটা শীতকাতুরে বটে। অল্পেই হি হি করে। কত আর বয়স। এই তো পঞ্চান্ন। মাঝারি স্বাস্থ্য, গায়ের রঙ শ্যামলা। গড়নে লম্বাপানা ভাব আছে। নেহাতই বাস্তুসংগ্রহের ব্যাপার, তাই এমন বাদলা শীতসন্ধ্যায় বাইরে এসেছে। নইলে তার মতো মানুষের এখন ঘরের বিছানায় আরাম করে বসে থাকার কথা।

ট্যাগ

ভৌতিক

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"ভৌতিক অমনিবাস" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন