যীশুর কাঠের মূর্তি
4 অধ্যায়
থ্রিলার
4টি অধ্যায়

যীশুর কাঠের মূর্তি

লেখক / অনুবাদক: অনিল ভৌমিক

সারসংক্ষেপ

ছোট্ট দেশ কোস্টা রিকা। সে দেশের একমাত্র বন্দর-শহর পুস্তারেনাস। তখন রাত। বন্দরের জাহাজঘাটায় একটা ছোটো মালবাহী জাহাজ এসে লাগল। তবে সেই জাহাজ যাত্রীও নেয়। কয়েকজন যাত্রী জিনিসপত্র নিয়ে নামতে লাগল। যাত্রীদের মধ্যে ছিল গিসলার। গিসলারের রোদেপোড়া চেহারা। মুখে খোঁচা-খোঁচা লালচে দাড়ি-গোঁফ। বেশ রোগাটে। পরনে পুরোনো কোট-প্যান্ট। মাথায় রংচটা টুপি। গিসলার তীরে ওঠার সময় টুপিটা বাঁ হাতে টেনে প্রায় চোখ পর্যন্ত নামিয়ে দিল। ওর বাঁ হাতে চামড়ার ব্যাগ। ডান হাতে একটা বিবর্ণ চামড়ার সুটকেস। ও সতর্ক দৃষ্টিতে এদিক-ওদিক তাকাতে তাকাতে শহরে ঢোকার রাস্তায় এল। রাস্তার দু'পাশে আলোকোজ্জ্বল দোকানপাট। লোকজনের ভিড়। গিসলার একইভাবে চারদিকে দৃষ্টি রেখে এগিয়ে চলল। ঠিক সেই সময়েই লক্ষ করল, ফুটপাথের ধার ঘেঁষে একটা মোটর সাইকেল দাঁড় করানো। মোটর সাইকেলটা ঘিরে তিনজন লোক খুব সতর্ক চোখে জাহাজঘাটা থেকে যেসব যাত্রী আসছে তাদের মুখের দিকে তাকাচ্ছে। গিসলার দুজনকে চিনল। গুন্ডা হুপারের লোক। বুঝল, এখনই ওকে ওরা চিনে ফেলবে।

ট্যাগ

থ্রিলার
থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"যীশুর কাঠের মূর্তি" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন