সিন্ধুপারের পাখি
12 অধ্যায়
5.00
Editor's
12টি অধ্যায়

সিন্ধুপারের পাখি

লেখক / অনুবাদক: প্রফুল্ল রায়

5.00 /5.00

সারসংক্ষেপ

বই এর প্রথম ফ্লাপ ইংরেজ আমলে সুদূর উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে শুরু করে দেশের নানা অঞ্চল থেকে অসংখ্য কয়েদিকে ‘কালাপানি’র সাজা দিয়ে পাঠানো হত আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে। বর্মা বা ব্রহ্মদেশ (এখনকার মায়ানমার) তখন ভারতের একটি অঙ্গরাজ্য। পরে তা বিচ্ছিন্ন হয়ে ব্রিটিশ কলোনি হিসেবে টিকে থাকে। আরও পরে সেটি হয় স্বাধীন একটি দেশ। সেদিনের বর্মা থেকেও জাহাজ বোঝাই করে বহু কয়েদিকে আন্দামানে পাঠানো হয়েছে। তা ছাড়াও ভারত-বর্মার মেয়ে-কয়েদিদেরও এই দ্বীপে আনা হত। তাদের জন্য ছিল অন্য একটি কারাগার— সাউথ পয়েন্ট জেল। এদের সঙ্গে এসেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবীরা। ভারত-বর্মার মূল ভূখণ্ড থেকে নির্বাসিত কয়েদিদের ওপর চালানো হত নিদারুণ নির্যাতন। অত্যাচার সইতে না পেরে অনেকে বদ্ধ উন্মাদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে। সমুদ্রে নেমে কেউ কেউ পালাতে চেয়েছে। কিন্তু কোথায় পালাবে? হিংস্র হাঙরের পাল তাদের ছিঁড়ে খেয়েছে। সেলুলার জেল এবং সাউথ পয়েন্ট জেলের কারা-জীবনের অনুপুঙ্খ বিবরণ রয়েছে ‘সিন্ধুপারের পাখি' উপন্যাসে। এ শুধু আখ্যানই নয়, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দানবিক চরিত্রের একটি দিকের ইতিহাসও।

ট্যাগ

Editor's
Editor's Choice
উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"সিন্ধুপারের পাখি" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে