সীরাতুন্নবী (সাঃ)
5 অধ্যায়
4.00
ইসলামিক
5টি অধ্যায়

সীরাতুন্নবী (সাঃ)

লেখক / অনুবাদক: আর রাহীকুল মাখতূম

4.00 /5.00

সারসংক্ষেপ

এ বইটিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয়কে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। সীরাত-শাস্ত্রের প্রাথমিক পর্যায়ের পাঠকবর্গ, অথবা কর্মব্যস্ততার কারণে যারা ঢাউস সাইজের সীরাতগ্রন্থগুলো পড়তে পারছেন না, তাদের জন্য এটি হতে পারে অনন্য উপহার। কেননা এ বইয়ের প্রতিটি বর্ণনার তাহকিক ও তাখরিজ করা হয়েছে, মান যাচাই করা হয়েছে। সেইসঙ্গে সীরাত সংশ্লিষ্ট ব্যক্তি, বস্তু ও বিভিন্ন জায়গার নামের বিশুদ্ধ আরবি উচ্চারণের বাংলা রূপ তুলে ধরা হয়েছে। এছাড়া বইটির আরও কিছু বৈশিষ্ট্য হলো- * সহজ-সরল ও সাবলীল বর্ণনা। * বাসায় তালিম করার উপযোগী। * নবী-জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মুখস্থ করতে সহায়ক। * অনেক বড় মনীষী আলেমের হাতে রচিত। * চমৎকার ছাপা ও বাঁধাই। * সর্বোপরি আল্লামা সাইয়েদ মুহাম্মদ রাবে হাসানি নদভি রহ. ও মাওলানা সাইয়েদ বেলাল আব্দুল হাই হাসানি নদভি হাফিযাহুল্লাহর তত্ত্বাবধানে অনুবাদ সম্পাদিত হওয়ায় আরবি ভাষার মূল রূহ অনুবাদে হারিয়ে যায়নি। আশা করি, বইটি পাঠক-মনে সীরাতের পবিত্র সৌরভ ছড়িয়ে দেবে, ইনশাল্লাহ।

ট্যাগ

ইসলামিক

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"সীরাতুন্নবী (সাঃ)" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন