অধ্যায় 1 / 19 সুকান্ত ভট্টাচার্য
ওগো কবি তুমি আপন ভোলা
ওগো কবি তুমি আপন ভোলা,
আনিলে তুমি নিথর জলে ঢেউয়ের দোলা!
মালাখানি নিয়ে মোর একী বাঁধিলে অলখ ডোর!
নিবেদিত প্ৰাণে গোপনে তোমার কী সুর
তোলা।
জেনেছ তো তুমি অজানা প্ৰাণের
নীরব কথা।
তোমার বাণীতে আমার মনের
এ ব্যাকুলতা—
পেয়েছ কী তুমি সাঁঝের বেলাতে
যখন ছিলাম কাজের খেলাতে
তখন কি তুমি এসেছিলে
ছিল দুয়ার খোলা।
পরবর্তী পাঠের সুপারিশ
"গীতিগুচ্ছ" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
গীতিগুচ্ছ
গীতিগুচ্ছ
সুকান্ত ভট্টাচার্য
সূচিপত্র 19টি অধ্যায়
ওগো কবি তুমি আপন ভোলা 1 এই নিবিড় বাদল দিনে 2 গানের সাগর পারি দিলাম 3 হে মোর মরণ 4 দাঁড়াও ক্ষণিক পথিক হে 5 শয়ন শিয়রে ভোরের পাখির রবে 6 ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে 7 হে পাষান আমি নির্ঝরিণী 8 শীতের হাওয়া ছুয়ে গেল ফুলের বনে 9 কিছু দিয়ে যাও এই ধূলিমাখা পান্থশালায় 10 ক্লান্ত আমি ক্লান্ত আমি কর ক্ষমা 11 সাঁঝের আঁধার ঘিরল যখন 12 কঙ্কণ 13 মেঘ 14 গুঞ্জরিয়া এল অলি 15 কোন অভিশাপ নিয়ে এল এই 16 ভুল হল বুঝি এই ধরণীতলে 17 মুখ তুলে চায় সুবিপুল হিমালয় 18 ফোটে ফুল আসে যৌবন 19