অধ্যায় 1 / 42 গীতিকা
সৃজন
ওমর খৈয়াম-গীতি
সিন্ধু-কাফি – কাওয়ালি
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে,
(তুমি) জানতে আমার ললাট-লেখা, জীবন আমার
কেমন হবে॥
তোমারই সে নিদেশ প্রভু,
যদিই গো পাপ করি কভু,
নরক-ভীতি দেখাও তবু, এমন বিচার কেউ কি সবে॥
করুণাময় তুমি যদি দয়া করো দয়ার লাগি
ভুলের তরে ‘আদমেরে’ করলে কেন স্বর্গ-ত্যাগী!
ভক্তে বাঁচাও দয়া দানি
সে তো গো তার পাওনা জানি,
পাপীরে লও বক্ষে টানি করুণাময় কইব তবে॥
পরবর্তী পাঠের সুপারিশ
"নজরুল" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
নজরুল
নজরুল
গীতিকা
সূচিপত্র 42টি অধ্যায়
সৃজন 1 পিয়ো শরাব পিয়ো 2 কানন গিরি সিন্ধু 3 আজ বাদে কাল আসবে কি না 4 তরুণ প্রেমিক! প্রণয় 5 যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে 6 কোন্ মাটিতে আমার কায়া 7 রে অবোধ! শূন্য শুধু শূন্য ধুলো মাটির ধরা 8 আরও নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা 9 আমারা পানের নেশার পাগল, লাল শরাবে ভর গেলাস 10 ভোরে হাওয়া ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে 11 আজ সুদিনের আসল উষা 12 আসল যখন ফুলের ফাগুন 13 ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার 14 দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি খারাব শরাব 15 চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন রূপ 16 টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে 17 যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি 18 চল 19 বাজল কি রে ভোরের সানাই 20 আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি 21 অগ্রপথিক হে সেনাদল 22 জাগো জাগো অনশন 23 কোন্ অতীতের আঁধার ভেদিয়া 24 জাগো নারী জাগো বহ্নিশিখা 25 ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি 26 আধো ধরণি আলো আধো আঁধার 27 বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো 28 দুলে আলো শতদল টলমল টলমল 29 পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা 30 রংমহলে রংমশাল মোরা আমরা রূপের দীপালি 31 আমি ছন্দ ভুল চির 32 আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু 33 ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন 34 যদি শালের বন হত শালার বোন 35 ডুবু ডুবু ধর্ম 36 নাচে মাড়োবার 37 থাকিতে চরণ মরণে কি ভয় 38 বদনা 39 ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন 40 পথের দেখা এ নহে গো বন্ধু 41 পথিক ওগো চলতে পথে 42