বুদ্ধদেব গুহর প্রেমের গল্প
বুদ্ধদেব গুহ
সারসংক্ষেপ
"প্রেমের গল্প" বইয়ের ফ্ল্যাপের লেখা:দশটি প্রেমের গল্পে এ এক অন্য বুদ্ধদেব। দশটি গল্পে যেন প্রেমের দশ নবদিগন্ত। উন্মােচিত হয় আমাদের কাছে। প্রথম গল্প ‘অভিলাষ’-এ দুই ভিন্নধর্মী নর-নারীর অপ্রস্ফুটিত প্রেম ভিন্ন বাঁক নেয় সময়ের ব্যবধানে। আজও কেন নাজনিনের নাম উচ্চারিত হতেই স্নিগ্ধর বুকটা ধক করে ওঠে? ‘ফর টেক অফ’ গল্পে বেআবরু হয়। উচ্চ মধ্যবিত্ত বাঙালি সমাজ, যেখানে নিজের জাগতিক উন্নতির জন্য নিতান্তই প্রয়ােজনীয় কিছু পার্থিব সম্পদ ছাড়া সঙ্গে আর কিছুই রাখতে নেই। তৃতীয় গল্প লিখন’-এ আমরা পেয়ে যাই লােহা আর ম্যাঙ্গানিজ খনি এলাকায় এক পিকনিকের পটভূমিকায় অপা আর নিরুপের জঙ্গলে পথ হারানাের আনন্দকে। চন্দ্রাহত, প্রেমাহত হয়ে তারা ক্রমশই আরও হারিয়ে যেতে থাকে। ‘পহেলি পেয়ার’ এক কিশাের প্রেমের গল্প, যেখানে বাইজি জেওহরের নরম হাতের স্পর্শে গল্পের কথক খুঁজে পায় এক অমূল্য সম্পদ প্রথম প্রেম। ‘পাখিরা জানে না’-য় রুনা জানতে পারে, জীবনে ভালােবাসা পাওয়াটাই সব নয়। কিন্তু সজন রুনাকে দূরে চলে যেতে দিতে চায় না। এমনই অসামান্য সব আখ্যান এ সংগ্রহকে গড়ে তুলেছে পরম মমতায়, যেখানে ইঙ্ক কা আন্দাজ পাওয়া স্বয়ং স্রষ্টারও অসাধ্য।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক বুদ্ধদেব গুহ-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"বুদ্ধদেব গুহর প্রেমের গল্প" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই