অধ্যায় 1 / 27 তসলিমা নাসরিন
ফণা
মেয়ে তুমি আগুন জ্বালাও,
মেয়ে তুমি ফণা তোলো, ফোঁসো,
মেয়ে তুমি পোড়াও চারদিক,
মেয়ে তুমি নাচো, হাসো।
মেয়ে তুমি বাঁচো।
তোমাকে তো ভয় পায় ওরা
ওরা তোমাকে ভয় পায় খুব
ভীষণ ভয় ওরা পায়।
তোমার বিষ নামিয়ে নেয় ফণা তুলবে ভয়ে।
মেয়ে তোমার বিষ রাখো,
বিষ জমিয়ে রাখো,
প্রতিদিন একটু একটু করে বিষ জমাও।
আর কিছু যদি না পারো,
হাট করে খুলতে না পারো বন্ধ জানালা, সাঁটা দরজা
যদি ছিঁড়তে না পারো গায়ে পায়ের শেকল,
ভুলেও যেন ভুলে যেও না তুমি ফণা তুলতে পারো,
ভুলো না বিষদাঁতে কাটতে পারো
তোমার পিঠে কথায় কিছু কি হয়েছে কোনওকালে?
যা কিছুই হয় বা হয়েছে, ফনা তুলেই।
পরবর্তী পাঠের সুপারিশ
"ভালোবাসো ছাই বাসো!" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
ভালোবাসো ছাই বাসো!
ভালোবাসো ছাই বাসো!
তসলিমা নাসরিন
সূচিপত্র 27টি অধ্যায়
ফণা 1 অরণ্য, আপনি 2 অরণ্য, তুমি 3 অরণ্য, তুই 4 খালি মন মন মন, তোর শরীর নাই 5 মালঞ্চ 6 আকাশপার 7 গুডবাই স্কাই 8 কুয়োর ব্যাঙ 9 লোকগুলো, তোরা 10 বিয়ে 11 অরন্ধন 12 দ্যুতি 13 প্রথম দিন 14 চাওয়াগুলো 15 মৃত্যু 16 মাটি 17 ঘাস 18 শিউলি 19 ঝরাপাতা 20 অতলে অন্তরীণ 21 একবিন্দু মা 22 শহরের প্রেমিক 23 ভালোবাসা মানুষুকে খুব একা করে দেয় 24 কলকাতা 25 আমি, আমরা সবাই, খুবুব বুড়ো হয়ে যাচ্ছি 26 লং লিভ ডিমোক্রেসি 27