সুজন হরবোলা
4 অধ্যায়
4.67
কিশোর
4টি অধ্যায়

সুজন হরবোলা

লেখক / অনুবাদক: সত্যজিৎ রায়

4.67 /5.00

সারসংক্ষেপ

এত দিন ধরে এত বই লিখেছেন সত্যজিৎ রায়, কিন্তু 'সুজন হরবোলা'র মতো বই একটিও লেখেননি । এতকাল তাঁর লক্ষ্য ছিল মুখ্যত কিশোরবয়সীরা । এই প্রথম আরও অল্পবয়সীদের জন্য কলম ধরলেন তিনি । ডেকে নিলেন তাদের অপরূপ রূপকথার এক রাজ্যে। প্রমাণ করলেন যে, অন্যান্য ক্ষেত্রে তাঁর কৃতিত্ব যেমন অবিসংবাদী বাংলা শিশুসাহিত্যের গৌরবময় যে-উত্তরাধিকার তাঁর রক্তে, উত্তরাধিকারীরূপে সেই রাজ্যপাটেও তিনি তেমনই স্বচ্ছন্দ, স্বরাট, স্বমহিম । ‘সুজন হরবোলা'য় রয়েছে চার-চারটি রূপকথার গল্প । চিরকালের রূপকথার মতোই প্রত্যেকটি আকর্ষণীয় । শুধু যা তফাৎ, সেই একঘেয়ে চেহারাটা সেই রাজা-রানী- রাজকন্যারা সবাই আছেন, তবু কোনও গল্পই ‘এক যে ছিল রাজা' বলে শুরু হয়নি । এ-সব গল্প যাদের নিয়ে, তারা প্রত্যেকেই সাধারণ ঘরের, অথচ প্রত্যেকেই খুব গুণী । কেউ ভালো গান করে, কেউ খুব নির্লোভ, কেউ দৃঢ়সংকল্প, কেউ-বা হরবোলা । আর এদেরই অবাক-করা নানান কাণ্ড- কারখানা নিয়ে একেকটি রূপকথা ।

ট্যাগ

কিশোর
কিশোর সাহিত্য

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"সুজন হরবোলা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন