আশা-আকাঙ্ক্ষা
শংকর
সারসংক্ষেপ
কমলেশ রায়চৌধুরীর জীবনে একটু আগে যে অধ্যায় শুরু হয়েছে, সহজেই তার নামকরণ করা যায়: 'ফুলশয্যার পরেই'। নবদম্পতির জীবনে সেই পরম আকাঙ্ক্ষিত, চরম রোমাঞ্চকর এবং বৈপ্লবিক অভিজ্ঞতার পর মাত্র কয়েক ঘণ্টা অতিবাহিত হয়েছে। এমন সময়ে সুখশয়নের নায়ককে একাকী হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় বসে থাকতে দেখার কোনো যুক্তি থাকতে পারে না। কিন্তু বত্রিশ বছরের সুদর্শন কমলেশ রায়চৌধুরী সত্যিই হাওড়া-চন্দনপুর এক্সপ্রেসের প্রথম শ্রেণীর কামরায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গত রাত্রে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার পরও তার মুখে তীব্র বিরক্তির রেখা ফুটে উঠেছে কেন? সাধারণ বাঙালীদের তুলনায় কমলেশ একটু বেশি লম্বা। সুতপাদি সেবার ফোন করে জানতে চেয়েছিলেন, "ভাই, তোমার হাইট কত?” কমলেশ ফোন ধরে বলেছিল, "বেশ মানুষ তো আপনি?
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক শংকর-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"আশা-আকাঙ্ক্ষা" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই