অধ্যায় 1 / 49 কাজী নজরুল ইসলাম
আশা
হয়ত তোমার পাব’ দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।।
ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
আ’লের পথে বিজন ঘাটে;
হয়ত এসে মুচকি হেসে
ধ’রবে আমার হাতটি একা।।
ঐ নীলের ঐ গহন-পারে ঘোম্টা-হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন দূতী দিক্পারের ঐ দখিনা হাওয়া।।
বনের ফাঁকে দুষ্টু তুমি
আসে- যাবে নয়্না চুমি’
সেই সে কথা লিখছে হেতা
দিগ্বলয়ের অরুণ-লেখা।
পরবর্তী পাঠের সুপারিশ
"ছায়ানট" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
ছায়ানট
ছায়ানট
কাজী নজরুল ইসলাম
সূচিপত্র 49টি অধ্যায়
আশা 1 সন্ধ্যাতারা 2 শায়ক 3 ব্যথা 4 বিদায় 5 বিজয়িনী 6 কমল 7 পলাতকা 8 দূরের বন্ধু 9 চৈতী হাওয়া 10 চিরশিশু 11 আপন 12 স্তব্ধ বাদল 13 মরমি 14 অকরুণ পিয়া 15 দহনমালা 16 পাপড়ি 17 চির 18 চাঁদমুকুর 19 পাহাড়ি গান 20 অমর 21 পুবের হাওয়া 22 আলতা 23 রৌদ্রদগ্ধের গান 24 মানস 25 নীল পরি 26 অনাদৃতা 27 বিবাগিনী 28 প্রতিবেশিনী 29 দুপুর 30 ছলকুমারী 31 বিধুরা পথিকপ্রিয়া 32 মনের মানুষ 33 প্রিয়ার রূপ 34 বাদল 35 কার বাঁশি বাজিল 36 বেদনা 37 চিরন্তনী প্রিয়া 38 স্নেহ 39 হারামণি 40 মুক্তি 41 বেদনা 42 নিশীথ 43 অ 44 হার 45 লক্ষীছাড়া 46 শেষের গান 47 নিরুদ্দেশের যাত্রী 48 পরশ পূজা 49