পায়ের তলায় সর্ষে ২ – সুনীল গঙ্গোপাধ্যায়
পায়ের তলায় সর্ষে – ভ্রমণ সমগ্র – দ্বিতীয় খণ্ড – সুনীল গঙ্গোপাধ্যায়
প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০১০
প্রচ্ছদ ও অলংকরণ – সুব্রত মাজি
নিউ জার্সির গায়ক বন্ধু ও তার স্ত্রী
অনিন্দিতা ও পার্থ মুখোপাধ্যায়কে
.
খুব ছোটবেলা থেকেই আমার ভ্রমণের নেশা। সব সময় মনে হতো, এই পৃথিবীতে জন্মেছি, যতটা পারি তা দেখে যাবো না। কিন্তু ইচ্ছে থাকলেও পয়সা তো ছিল না, তাই জমানো কুড়ি-তিরিশ টাকা হাতে পেলেই চলে যেতাম কাছাকাছি কোথাও। এক সময় জাহাজের নাবিক হবারও স্বপ্ন ছিল আমার। তা অবশ্য হতে পারিনি। তবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গেছি কয়েকবার। দেশের মধ্যে সব কটি রাজ্যে, পশ্চিমবাংলার মধ্যেও সব কটি জেলা এবং মহকুমা, এমনকী অনেক গ্রামে গ্রামেও ঘুরেছি। কখনো রাত কাটিয়েছি গাছতলায়, কখনো নদীর বুকে নৌকোয়, কখনো পাঁচতারা হোটেলে। এই সব ভ্রমণ নিয়ে লেখালেখিও করেছি অনেক। এখন দেখতে পাচ্ছি সেইসব লেখা জমে জমেও প্রায় পাহাড় হয়ে গেছে। প্রায় সব ভ্রমণ কাহিনি নিয়ে (কিছু হারিয়ে গেছে) গজ ভারতীর ত্রিদিব চট্টোপাধ্যায় প্রকাশ করছেন ভ্রমণ সমগ্র। এই দু’খণ্ডের আয়তন দেখে আমি নিজেই বিস্মিত। সব লেখা যদি সংগ্রহ করা যেত, তা হলে আরও কত বড় হতো! এবং আরও তো ভ্রমণ বাকি আছে এবং এর মধ্যে ঘুরে আসা অনেক দেশের কথা লেখাও হয়নি। তৃতীয় খণ্ড হবে? হতেও পারে!
সুনীল গঙ্গোপাধ্যায়
১৯ জানুয়ারি ২০১০
Book Content
পরবর্তী পাঠের সুপারিশ
"পায়ের তলায় সর্ষে ২" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
পায়ের তলায় সর্ষে ২
সুনীল গঙ্গোপাধ্যায়