বনবিবির বনে
বুদ্ধদেব গুহ
সারসংক্ষেপ
"বনবিবির বনে" বইয়ের ফ্ল্যাপের লেখা: আবার সেই ঋজুদা, আবার সেই শারুদ্র এবারের অভিযান। যে-জঙ্গলে, সেই অরণ্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম বনবিবি। বনবিবির বনে পদে পদে মৃত্যুভয়, ক্ষণে ক্ষণে আতঙ্ক, মুহুর্তে মুহূর্তে রােমাঞ্চ। যাকে ঘিরে এত রােমাঞ্চ-আতঙ্ক আর মৃত্যুভয়, সেই সোঁদরবনের বাঘের জন্যই এবারের এই দুঃসাহসী অভিযান। শীতকাল, তবু অবিরাম বৃষ্টি। ঘাের দুর্যোগ। প্রথম রাত্রে মােটরবােট নােঙর করা হল, সেখানে কাদায় বাঘের পায়ের অসংখ্য চিহ্ন। যে-কোনও মুহুর্তে বাঘ উঠে আসতে পারত মােটরবােটে। যে-কোনও একজনকে পারত নিয়ে যেতে। পরদিন সত্যিই একজনকে ধরে নিয়ে গেল বাঘটা। রাইফেল হাতে ঋজুদা একলা ঢুকে পড়লেন গহন জঙ্গলে। বহু সময় কেটে গেল, ঋজুদা ফিরলেন না। উদ্বেগে-উৎকণ্ঠায় অস্থির হয়ে কিশাের রুদ্রও ঢুকে পড়ল সেই মৃত্যুর জাল-জুড়ানাে জঙ্গলে। সঙ্গী হল জেলে-নৌকোর এক ছােট্ট ছেলে। তারপর? ঋজুদা কি ফিরে এলেন? ফিরতে পারুল কি কিশাের রুদ্র এবং আর কিশাের সঙ্গীটি? এক দুর্ধর্ষ কৌতুহলকর কাহিনী শুনিয়েছেন বুদ্ধদেব গুহ।
ট্যাগ
অধ্যায় সূচিপত্র
লেখক বুদ্ধদেব গুহ-এর অন্যান্য বই
সকল বই →সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)
"বনবিবির বনে" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই