অধ্যায় 1 / 45 রবীন্দ্রনাথ ঠাকুর
আজ এই দিনের শেষে
আজ এই দিনের শেষে
সন্ধ্যা যে ওই মানিকখানি পরেছিল চিকন কালো কেশে
গেঁথে নিলেম তারে
এই তো আমার বিনিসুতার গোপন গলার হারে।
চক্রবাকের নিদ্রানীরব বিজন পদ্মাতীরে
এই সে সন্ধ্যা ছুঁইয়ে গেল আমার নতশিরে
নির্মাল্য তোমার
আকাশ হয়ে পার;
ওই যে মরি মরি
তরঙ্গহীন স্রোতের ‘পরে ভাসিয়ে দিল তারার ছায়াতরী;
ওই যে সে তার সোনার চেলি
দিল মেলি
রাতের আঙিনায়
ঘুমে অলস কায়;
ওই যে শেষে সপ্তঋষির ছায়াপথে
কালো ঘোড়ার রথে
উড়িয়ে দিয়ে আগুন-ধূলি নিল সে বিদায়;
একটি কেবল করুণ পরশ রেখে গেল একটি কবির ভালে;
তোমার ওই অনন্ত মাঝে এমন সন্ধ্যা হয় নি কোনোকালে,
আর হবে না কভু।
এমনি করেই প্রভু
এক নিমেষের পত্রপুটে ভরি
চিরকালের ধনটি তোমার ক্ষণকালে লও যে নূতন করি।
পদ্মা, ২৭ মাঘ, ১৩২১
পরবর্তী পাঠের সুপারিশ
"বলাকা" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
বলাকা
বলাকা
রবীন্দ্রনাথ ঠাকুর
সূচিপত্র 45টি অধ্যায়
আজ এই দিনের শেষে 1 আজ প্রভাতের আকাশটি এই 2 আনন্দ 3 আমরা চলি সমুখপানে 4 আমার কাছে রাজা আমার রইল অজানা 5 আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে 6 আমি যে বেসেছি ভালো এই জগতেরে 7 এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো 8 এইক্ষণে মোর হৃদয়ের প্রান্তে আমার নয়ন 9 এবার যে ওই এল সর্বনেশে গো 10 এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় 11 ওরে তোদের ত্বর সহে না আর 12 ওরে নবীন, ওরে আমার কাঁচা 13 কত লক্ষ বরষের তপস্যার ফলে 14 কে তোমারে দিল প্রাণ রে পাষাণ 15 কোন্ ক্ষণে সৃজনের সমুদ্রমন্থনে 16 জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও 17 তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা 18 তুমি দেবে, তুমি মোরে দেবে 19 তোমার শঙ্খ ধুলায় প’ড়ে 20 তোমারে কি বারবার করেছিনু অপমান 21 দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন 22 নিত্য তোমার পায়ের কাছে 23 পউষের পাতা 24 পাখিরে দিয়েছ গান, গায় সেই গান 25 পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি 26 বলাকা (সন্ধ্যারাগে 27 বিশ্বের বিপুল বস্তুরাশি 28 ভাবনা নিয়ে মরিস কেন খেপে 29 মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে 30 মোর গান এরা সব শৈবালের দল 31 যখন আমায় হাতে ধরে 32 যতক্ষণ স্থির হয়ে থাকি 33 যে 34 যে 35 যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে 36 যেদিন তুমি আপনি ছিলে একা 37 যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে 38 শা 39 সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী 40 স্বর্গ কোথায় জানিস কি তা ভাই 41 হে প্রিয়, আজি এ প্রাতে 42 হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল 43 হে ভুবন আমি যতক্ষণ তোমারে না বেসেছিনু ভালো 44 হে মোর সুন্দর 45