অধ্যায় 1 / 50 হেলাল হাফিজ
নিষিদ্ধ সম্পাদকীয়
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
মিছিলের সব হাত
কন্ঠ
পা এক নয় ।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।
যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।
১.২.৬৯
পরবর্তী পাঠের সুপারিশ
"যে জলে আগুন জ্বলে" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
যে জলে আগুন জ্বলে
যে জলে আগুন জ্বলে
হেলাল হাফিজ
সূচিপত্র 50টি অধ্যায়
নিষিদ্ধ সম্পাদকীয় 1 নিরাশ্রয় পাচঁটি আঙুল 2 দুঃসময়ে আমার যৌবন 3 অস্ত্র সমর্পণ 4 অগ্ন্যুৎসব 5 বেদনা বোনের মত 6 ইচ্ছে ছিলো 7 প্রতিমা 8 অন্যরকম সংসার 9 নিখুঁত স্ট্র্যাটেজী 10 আমার সকল আয়োজন 11 হিরণবালা 12 দুঃখের আরেক নাম 13 প্রত্যাবর্তন 14 তীর্থ 15 অনির্ণীত নারী 16 অশ্লীল সভ্যতা 17 কবিতার কসম খেলাম 18 পরানের পাখি 19 বাম হাত তোমাকে দিলাম 20 উপসংহার 21 শামুক 22 আমার কী এসে যাবে 23 ইদানিং জীবন যাপন 24 পৃথক পাহাড় 25 অহংকার 26 কোমল কংক্রিট 27 নাম ভূমিকায় 28 সম্প্রদান 29 একটি পতাকা পেলে 30 মানবানল 31 যার যেখানে জায়গা 32 কবি ও কবিতা 33 ফেরিওয়ালা 34 উৎসর্গ 35 যেভাবে সে এলো 36 রাডার 37 যাতায়াত 38 যুগল জীবনী 39 লাবণ্যের লতা 40 তোমাকেই চাই 41 ভূমিহীন কৃষকের গান 42 কবুতর 43 নেত্রকোনা 44 তুমি ডাক দিলে 45 হিজলতলীর সুখ 46 রাখাল 47 ব্যবধান 48 কে 49 অমিমাংসিত সন্ধি 50