অধ্যায় 1 / 35 দাউদ হায়দার
আমার এই দেশ
এদেশ এখন সৈন্য কবলিত
এমাটি এখন রক্তকিংশুক
এই আমার দেশ। আমার স্বদেশে
নেমেছে সান্ত্রী। সান্ত্রীর বুটের আওয়াজে
তীক্ষ্ণ যাত্রী।
এই আমার দেশ। আমার স্বদেশ
মিছিলে-মৃত্যুতে উজ্জ্বল।
এই আমার আকাশ। আকাশ
বজ্রগর্ভে আলোকিত। বাতাস
বারুদগন্ধে ভরপুর।
এই আমার দেশ। আমার স্বদেশ
মিছিলে-মৃত্যুতে উজ্জ্বল।
২৮/৯/৭১
পরবর্তী পাঠের সুপারিশ
"যে দেশে সবাই অন্ধ" পড়তে পড়তে আপনার পছন্দের অন্যান্য বই
যে দেশে সবাই অন্ধ
যে দেশে সবাই অন্ধ
দাউদ হায়দার
সূচিপত্র 35টি অধ্যায়
আমার এই দেশ 1 আমরা সবাই নেতা 2 তোমার কথা 3 যে দেশে সবাই অন্ধ 4 আমাদের বাংলা কবিতা 5 অনুজ জাহিদকে খোলা চিঠি 6 বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায় 7 উত্তর চাই, জাহিদ 8 স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো 9 তোমারই অস্থি ও চামড়ায় 10 অক্ষয় গাণ্ডীব 11 এখনো প্রতীক্ষমান 12 স্বহস্তে বিচার 13 অপেক্ষা করো 14 হিংস্রতা, পরতে পরতে 15 দীর্ঘায়ু, কপিল গুহায় 16 দ্রোণাচার্যও অক্ষম 17 প্রাণের পললে 18 আমার চরাচরে 19 কে শত্রু, কে মিত্র 20 আমার কথা 21 আমার কবিতা 22 আমার সঞ্চয়ে 23 শালা ও বাঞ্চোতদের জন্যে 24 বধিরের ভাষা 25 ইচ্ছে 26 নিরন্ন মানুষের দেশে 27 ষড় যন্ত্রের ঐকতানে 28 আমাদের গোপন আস্তানা 29 ভাতের গন্ধে 30 জল দাও 31 কোরাস 32 তোমার কবিতায় 33 কবিতার এলোমেলো ভেলা 34 এপিটাফ 35