হত্যাকাণ্ডের আগে ও পরে
7 অধ্যায়
উপন্যাস
7টি অধ্যায়

হত্যাকাণ্ডের আগে ও পরে

লেখক / অনুবাদক: প্রচেত গুপ্ত

সারসংক্ষেপ

"হত্যাকান্ডের আগে ও পরে" বইয়ের ফ্ল্যাপের লেখা: বিশ্বনাথ-অঞ্জলির ছেলে মালব্য, মেয়ে অনন্যা। অনন্যা অফিসে চাকরি করে, মালব্য অধ্যাপক। অনন্যা শান্ত, বুদ্ধিমতী। অফিস বাড়ি দুটোই সামাল দেয়। তার একটি প্রেমিকও আছে। মালব্য লেখাপড়া ছাড়া কিছু বােঝে না। বিশ্বনাথের ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই। ভালবাসা তীব্র। এই ভালবাসা কোনও কোনও সময় স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে যায়। অঞ্জলি সংসার নিয়ে সদাব্যস্ত। চরিত্রে খানিকটা রাগী। এই পরিবারে হঠাৎ এক কিশােরীর আগমন ঘটল। নাম দোপাটি। লেখাপড়ায় দুর্দান্ত অথচ ভিতরে অপরাধী মনের অস্তিত্ব। ভালমানুষকে খারাপ করা তার খেলা। তার মন কখনও আলােতে থাকে, কখনও অন্ধকারে। গােটা বাড়ি যেন লন্ডভন্ড হয়ে গেল। একদিন বাড়ি ফেরবার পথে খুন হল মালব্য। কাহিনি মােড় নিল অন্য পথে। প্রচেত গুপ্তর ‘হত্যাকাণ্ডের আগে ও পরে’ এমন এক রুদ্ধশ্বাস কাহিনি যা পাঠককে প্রশ্নের মুখােমুখি করে। দোপাটি কি তবে নিয়তি? যে আমাদের মাথার মধ্যে থাকে, কখনও আলােয় আসে, কখনও অন্ধকারে সরে যায় ?

ট্যাগ

উপন্যাস

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"হত্যাকাণ্ডের আগে ও পরে" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন
Pata Ultai Reader SPONSOR বিজ্ঞাপনহীন পাঠের অভিজ্ঞতা ও ৩,৪০০+ ক্লাসিক বই সম্পূর্ণ বিনামূল্যে