বাঃ! ১২
12 অধ্যায়
4.50
গল্পগ্রন্থ
12টি অধ্যায়

বাঃ! ১২

লেখক / অনুবাদক: সত্যজিৎ রায়

4.50 /5.00

সারসংক্ষেপ

সূচীপত্র নতুন বন্ধু -৯ শিশু সাহিত্যিক -১৬ নিতাইবাবুর ময়না -২০ রন্টুর দাদু -২৬ দুই বন্ধু -৩১ অক্ষয়বাবুর শিক্ষা -৩৯ প্রসন্ন স্যার -৪৬ জুটি -৫১ মহারাজা তারিণীখুড়ো -৫৯ তারিণীখুড়ো ও ঐন্দ্রজালিক -৬৯ নরিস সাহেবের বাংলো ডাঃ মুনসীর ডায়রি -৮৬ তাঁর কলমে যেসব রহস্য-উপন্যাস, সংক্ষেপে পরিচয় দেওয়া যায়, ‘গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেনচার’। যখন শুনিয়েছেন প্রোফেসর শঙ্কুর নানান কাণ্ডকারখানা, লেবেল এঁটে দেওয়া যায়, ‘কল্পবিজ্ঞান কাহিনী’। এককথায় অবশ্য বোঝানো যায় না ফেলুদা কি শঙ্কু-কাহিনীর সঠিক রস, তবু কিছুটা অন্তত যায়।কিন্তু যখন গল্প লেখেন সত্যজিৎ রায়? প্রচলিত কোনও তকমাই এঁটে দেওয়া যায় না সেসব গল্পের গায়ে, গল্পে তাঁর বৈচিত্র্য এমনই সীমা-ছাড়ানো। গল্পে তিনি নিজেই নিজেকে ছাপিয়ে গেছেন বারবার। এহেন সত্যজিৎ রায়েরই অগ্রন্থিত এক ডজন গল্প নিয়ে প্রকাশিত এই বইটি। গোয়েন্দা ফেলুদার একটি রহস্যকাহিনী ছাড়া গল্প-সংকলন জমে না। এই বইতে তাই রাখা হয়েছে একটি বিশাল ফেলুদা-কাহিনী। আর রয়েছে তারিণীখুড়োর বিচিত্র অভিজ্ঞতার স্টক থেকে শোনানো চার-চারটি আনকোরা দুর্দান্ত গল্প। আর যে-সাতটি গল্প এই বইতে, তাও যেন সাতরঙা ইন্দ্রধনু। বইটির অলঙ্করণ করেছেন সত্যজিৎ রায় এবং প্রচ্ছদ এঁকেছেন সন্দীপ রায়।

ট্যাগ

গল্পগ্রন্থ

সম্পর্কিত বইসমূহ (সুপারিশ)

"বাঃ! ১২" এর মতো আপনার জন্য বিশেষ বাছাইকৃত আরও বই

সব বই দেখুন